Sunday, May 17, 2026

জুলাইয়েই ভারতের বাজারে আসতে চলেছে Johnson & Johnson-এর টিকা, কতটা সুরক্ষিত?

Date:

Share post:

ভারতে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই আসতে চলেছে Johnson & Johnson Covid vaccine। করোনার রোখার জন্য ভারতের হাতে আরও এক অস্ত্র। ইতিমধ্যেই এই ভ্যাকসিন ট্রায়ালে সাফল্য পেয়েছে। সূত্রের খবর, জুলাই মাসেই দেশে আসবে Johnson & Johnson Covid vaccine।

জানা যাচ্ছে, জুলাইয়ের মধ্যে ভারতের হাতে আসবে Johnson & Johnson ভ্যাকসিনের কয়েক হাজার ডোজ। তারপর দফায় দফায় সরাসরি আমেরিকা থেকে ওই টিকা দেশে নিয়ে আসার চেষ্টা করছে ‘দ্য অ্যাসোসিয়েশন অফ হেলথকেয়ার প্রোভাইডার্স’। Johnson & Johnson Covid vaccine-র একটি ডোজের দাম হবে ২৫ ডলার। ভারতীয় মুদ্রায় যা ১,৮৭৫ টাকা।

তবে এই ভ্যাকসিন নিয়ে বিতর্কও রয়েছে অতীতে। অভিযোগ উঠেছে, অনেক ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার পরে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটছে। একাধিক দেশ প্রশ্ন তুলেছে এই নিয়ে। গত ফেব্রুয়ারি মাসে আমেরিকায় আপৎকালীন পরিস্থিতিতে ব্যবহারের অনুমতি পায় জনসনের ভ্যাকসিন। কিন্তু এরপরই রক্ত জমাট বাঁধার অভিযোগ শোনা যায়।

জানা গিয়েছে,এই ভ্যাকসিনকে ঠান্ডা জায়গায় রাখার প্রয়োজনীয়তা নেই। কাজেই, Johnson & Johnson Covid vaccine ভারতের আবহাওয়া ও বর্তমান পরিস্থিতির জন্য উপযোগী। Johnson & Johnson ইতিমধ্যে কেন্দ্রের সঙ্গে ভারতে উৎপাদন প্রক্রিয়ার অনুমোদনের জন্য আবেদন করেছে। WHO জানিয়েছে, মাঝারি মানের ভাইরাসের বিরুদ্ধে এই টিকার কার্যকরী ক্ষমতা ৬৬.৩ শতাংশ। অন্যদিকে মারাত্মক থেকে অতি মারাত্মক সংক্রমণের ক্ষেত্রে তা কার্যকরী ৭৬.৩ শতাংশ। টিকাকরণের ২৮ দিনের পর থেকে হাসপাতালে যাওয়ার সম্ভাবনাও পুরোপুরি চলে যায়।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...