Saturday, May 16, 2026

ডিসেম্বরের মধ্যে টিকাকরণ কর্মসূচি শেষ করার লক্ষ্যমাত্রা, হলফনামায় জানাল কেন্দ্র

Date:

Share post:

কেন্দ্রের কাছে দেশে টিকাকরণের(vaccination) গতিপথ জানতে চেয়েছিল শীর্ষ আদালত। তার প্রেক্ষিতেই শনিবার সুপ্রিমকোর্টের(Supreme Court) কাছে ৩৭৫ পাতার হলফনামা পেশ করল কেন্দ্রীয় সরকার(central government)। যেখানে জানানো হয়েছে, ২০২১ সালের মধ্যে দেশের প্রাপ্ত বয়স্কদের টিকাকরণ কর্মসূচি শেষ করার লক্ষ্য নিয়েছে সরকার। একই সঙ্গে এটাও জানানো হয়েছে সরকার প্রাপ্ত বয়স্কদের টিকাকরণ সম্পূর্ণ করতে কোন খামতি রাখছে না। টিকা উৎপাদনকারী পাঁচটি সংস্থার থেকে টিকা সংগ্রহ করার কাজ অগ্রসর হয়েছে।

শীর্ষ আদালতে জমা দেওয়া হলফনামায় কেন্দ্রের তরফে জানানো হয়েছে দেশের মোট প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার ৫.৬ শতাংশ টিকা পেয়ে গিয়েছে। এখনো ১৮৮ কোটি টিকার ডোজ হাতে পাবে কেন্দ্র। বিস্তারিত তথ্য দিয়ে জানানো হয়েছে, দেশে ১৮ বছরের উর্ধ্বে জনসংখ্যা ৯৩ থেকে ৯৪ কোটি। ৩১ জুলাইয়ের মধ্যে কেন্দ্রের হাতে আসবে ৫১ কোটি ৬০ লক্ষ টিকা।

আরও পড়ুন:গুজবে কান না দিয়ে করোনার টিকা নেওয়ার আহ্বান মোদির

এদিন আদালতের কাছে কেন্দ্র জানায় ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের হাতে মজুত রয়েছে ১৩৫ কোটি ভ্যাকসিন। করোনা পরিস্থিতি সামাল দিতে ভারতের হাতে রয়েছে কোভিশিল্ড ও কোভ্যাকসিন। এর সঙ্গে জরুরি ভিত্তিতে ব্যবহার করা হচ্ছে রাশিয়ার স্পুটনিক-ভি টিকা। এ ছাড়াও, দেশীয় ওষুধ সংস্থা বায়োলজিক্যাল ই এবং জাইডাস ক্যাডিলার টিকা পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে ট্রায়াল চলছে।করোনা সংংক্রমণ রুখতে দেশে খুব শীঘ্রই দেওয়া শুরু হবে Zydus Cadila-র ভ্যাকসিন Zycov-D। ওই ভ্যাকসিনটি দেওয়া হবে ১২-১৮ বছর বয়সীদের।

 

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...