Thursday, June 4, 2026

ফের শুটিং বন্ধ হতে চলেছে মেগা সিরিয়ালের?

Date:

Share post:

নতুন করে বিভ্রান্তি। ফের অসন্তোষ টালিগঞ্জ স্টুডিও স্টুডিও পাড়ায় (Tollygunj studio)। ফের আচমকা বিজ্ঞপ্তি, সোমবার থেকে বন্ধ হতে চলেছে সব নতুন ধারাবাহিকের শ্যুটিং? এই অসন্তোষ শনিবার রাতে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি (new circular)কে ঘিরে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নতুন নির্দেশ না আসা পর্যন্ত আপাতত নতুন কোনও ধারাবাহিকের শুটিং হবে না।

কোনও সংগঠনের নাম উল্লেখ না করেই বলা হয়েছে, প্রত্যেক সদস্যকে জানানো হচ্ছে যে, ‘ডব্লিউএটিপি (মেগাসিরিয়ালের প্রডিউসার ইউনিয়ন) যতদিন না পর্যন্ত আমাদের মাদার বডি ফেডারেশন এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করছে, ততদিন পর্যন্ত আমরা কোনও নতুন কাজ (মেগা সিরিয়াল) শ্যুটিং এবং সেটের কোনও রকম কাজ করব না।’ পাশাপাশি আরও দাবি, এটা সকলের সম্মিলিত ভাবে গৃহীত সিদ্ধান্ত। সবাইকে অনুরোধ, এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়। খুব স্বাভাবিক ভাবেই স্টুডিও পাড়ায় নতুন করে বিভ্রান্তি শুরু হয়েছে।

প্রশ্ন উঠেছে, তা হলে কি কোপ পড়তে চলেছে ম্যাজিক মোমেন্টস-এর ‘ধুলোকণা’, ব্লুজ এন্টারটেনমেন্টের ‘সর্বজয়া’, অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের ‘মন ফাগুন’, সুরিন্দর ফিল্মসের ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’-র মতো নতুন ধারাবাহিকের উপর?

 

মেগা ধারাবাহিক প্রযোজক-পরিচালক বক্তব্য ‘‘গত রাতের এই বিজ্ঞপ্তি অস্বস্তিতে ফেলে দিয়েছে। ১৬ জুন থেকে শান্তিপূর্ণ সহাবস্থানে কাজ শুরু হয়েছিল। ৩১ জুলাই ফের বৈঠকের কথা ছিল। তার আগেই এই ঘটনায় আমরা স্তম্ভিত।’’ সকলেরই প্রশ্ন কারা এ ভাবে আড়ালে থেকে এই ধরনের বিজ্ঞপ্তি জারি করে কাজ ভণ্ডুল করার চেষ্টা করছেন, সেটাও কেউ বুঝতে পারছেন না। কেন নতুন ধারাবাহিকের উপর কোপ? উত্তর জানা নেই। আগের বৈঠকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায় মধ্যস্থতা করেছিলেন। তাই বিধায়ক রাজ চক্রবর্তীকে ইতিমধ্যেই জানানো হয়েছে গোটা বিষয়।

Related articles

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...

সই-জাল কাণ্ডে ব্যাঙ্কশাল আদালতে অরূপ রায়-সহ তৃণমূল বিধায়করা

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে সই-জাল কাণ্ডে (Signature Forgery Case) তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবারই বিধানসভায় ৫৮ জন বিধায়কের...