Sunday, March 15, 2026

হাইকোর্টের প্রধান বিচারপতিকে সরান, দেশের প্রধান বিচারপতিকে চিঠি রাজ্য বার কাউন্সিলের

Date:

Share post:

রাজেশ বিন্দল নিরপেক্ষ নন৷ তাঁর কার্যকলাপে কলকাতা হাইকোর্টের মর্যাদা ক্ষুন্ন হচ্ছে৷

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণের দাবি জানিয়ে রবিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে (CJI) চিঠি দিলেন রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান বিধায়ক অশোক দেব৷

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামান্নাকে লেখা এই চিঠিতে রাজ্য বার কাউন্সিল একাধিক দৃষ্টান্ত তুলে ধরে বলেছে কেন রাজেশ বিন্দলকে এই মুহুর্তেই কলকাতা হাইকোর্ট থেকে সরানো প্রয়োজন৷

বার কাউন্সিলের বক্তব্য, একাধিক মামলার বিষয়ে প্রধান বিচারপতি নিরপেক্ষ থাকতে পারেননি৷ বিশেষ করে রাজ্য সরকার যে মামলায় জড়িত, সেই মামলাগুলির ক্ষেত্রে তা প্রকট হয়েছে৷

ওই চিঠিতে একের পর এক নজির উল্লেখ করে বার কাউন্সিল বলেছে নারদ-মামলা, নন্দীগ্রাম-পুণর্গণনা মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতির ভূমিকা স্বচ্ছ নয়। এই দুই মামলায় প্রধান বিচারপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বার কাউন্সিল। নারদ-মামলায় চার নেতা-মন্ত্রীর জামিন স্থগিত করা, মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর দায়ের করা হলফনামা গ্রহণ না করার ঘটনায় স্পষ্ট হয়েছে, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পক্শপাতদুষ্ট৷
পাশাপাশি বারবার একাধিক আইনি আবেদন করা সত্ত্বেও নন্দীগ্রাম- পুণর্গণনা মামলা যেভাবে বিচারপতি কৌশিক চন্দের এজলাসেই রাখা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে৷ মূলত এসব কারনেই রাজেশ বিন্দলের অপসারণ দাবি করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি পাঠানো হয়েছে ।

আরও পড়ুন- কেন বাংলা ভাগের দাবি? বিজেপি বিধায়কের বাড়ির সামনে তৃণমূলের বিক্ষোভ

 

spot_img

Related articles

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...