Tuesday, April 28, 2026

এলাকা দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র একবালপুরে দফায় দফায় সংঘর্ষ, গুলিও! গ্রেফতার দুই

Date:

Share post:

ফের রণক্ষেত্র একবালপুর (Ikbalpur)। এবার এলাকা দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড একবালপুর। দফায় দফায় সংঘর্ষ (Conflict) হয়। হাতাহাতি, এমনকি গুলি চলারও অভিযোগ ওঠে। অশান্তি পক্ষনোর ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত। রয়েছে চাপা উত্তেজনা। থমথমে পরিবেশ।

কোন গোষ্ঠীর দখলে থাকবে এলাকা? এই নিয়ে শনিবার রাত থেকে উত্তপ্ত হয়ে ওঠে একবালপুরের ডক্টর সুধীর বসু রোড। অভিযোগ, এলাকা দখল নয় প্রথমে বচসা, তারপর সংঘর্ষে জড়িয়ে পড়ে ইডলি বিকি এবং ইমরানের গোষ্ঠী। সেই সংঘর্ষ বিরাট আকার ধারণ করে। বেশ কয়েক রাউন্ড গুলিও চলে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে একবালপুর থানার পুলিশ। লালবাজার থেকে আসে অতিরিক্ত ফোর্সও। পুলিশের হস্তক্ষেপে ঘটনা নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় এখনও পর্যন্ত ইডলি বিকি ও তানভির নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

Related articles

IPL: কেকেআরের কঠিন সময়ে মলদ্বীপে মেন্টর! ব্র্যাভোর ছবি ঘিরে জোর চর্চা

শেষ ২ ম্যাচে জয় পেয়েছে কিছুটা অক্সিজেন পেয়েছে কেকেআর(KKR)। কিন্ত আইপিএল প্লে অফের লড়াইয়ে এখনও অঙ্ক কঠিন নাইটদের।...

অজয় ও বাহিনীর বিরুদ্ধে BJP-কে ভোট দিতে চাপ-শ্লীলতাহানির অভিযোগ ফলতা থানায়!

বিজেপির (BJP) অঙ্গুলিহেলনে চলছে নির্বাচন কমিশন- এই অভিযোগ শাসকদল-সহ অবিজেপি দলগুলির। সেই কমিশনের পাঠানো পুলিশ অবজার্ভার যোগীরাজ্য উত্তরপ্রদেশের...

ভোট-উৎসবে DCRC-তে রঙিন সেলফি জোন! খুশি ভোটকর্মীরা

নির্বাচন কমিশনের নয়া উদ্যোগ। ডিসিআরসি সেলফি জোন। সেখানে ভোটকর্মীরা ছবি তুলছেন। রাজ্যে শেষ দফা ভোটের আগে ব্যস্ততার মাঝখানে...

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার মহারণ, ১৪২ আসনে ভোটগ্রহণ কলকাতা-সহ ৮ জেলায় 

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। বুধবার দক্ষিণবঙ্গের ৮টি জেলার মোট ১৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ...