Thursday, May 21, 2026

ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ, ফের লকডাউনের পথে অস্ট্রেলিয়া

Date:

Share post:

ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ( delta variant) ক্রমেই বাড়ছে অস্ট্রেলিয়া (Australia) জুড়ে। সংক্রমণ(pandemic situation) যাতে মাত্রাতিরিক্ত সীমা না ছাড়ায় সেজন্য শুরু থেকেই লকডাউন (lockdown) আর কোভিড বিধি (covid protocol) মেনে চলার উপরে জোর দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। দেশের যে যে প্রদেশে সংক্রমণ বেশি ছড়াচ্ছে সেখানে লকডাউন করে দেওয়া হয়েছে। তবে যে দ্রুততার সঙ্গে নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তাতে গোটা দেশজুড়েই ফের লকডাউন জারি হতে পারে বলে মনে করা হচ্ছে। ফেডেরাল ট্রেজ়ারার জশ ফ্রাইডেনবার্গ বলেছেন , “আমরা হয়তো করোনা প্যান্ডেমিকের নতুন পর্যায়ে প্রবেশ করতে চলেছি অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের (delta variant) কারণে। সংক্রমণ নিয়ন্ত্রণে কঠিন সময়ের মধ্যে পড়তে হয়েছে অস্ট্রেলিয়াকে।” তিনি জানান, প্রধানমন্ত্রী স্কট মরিসনের অধীনে জাতীয় নিরপত্তা কমিটি মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন এবং দেশের করোনা পরিস্থিতি যাচাই করে দেখবেন।

এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সবথেকে ঘনবসতিপূর্ণ শহর সিডনিতে (Sydney) সংক্রমনের মাত্রা নিয়ন্ত্রণের জন্য দু’ সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। ডারউইনেও দু’দিনের জন্য শাটডাউন করা হয়েছে। কুইন্সল্যান্ড(Queensland), ব্রিসবেন (Brisbane) সহ একাধিক জায়গায় মাস্ক পরা, সামাজিক দূরত্ব বিধি মেনে চলার মত সাধারণ কোভিড (covid protocol) বিধি পুনরায় আরোপ করা হয়েছে।

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু, কথা বললেন মহারাজদের সঙ্গে 

বাংলার মুখ্যমন্ত্রী (chief Minister of West Bengal) হিসেবে দায়িত্বভার গ্রহনের পর প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

অভি-সানি’ নেমপ্লেট লেখা ফ্ল্যাটে পুর-আধিকারিকরা, ভেতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ!

ঠিকানা, দমদমের ১৯ ডি, ৭ ট্যাঙ্ক লেন, কলকাতা-৭০০০৩০, ফ্ল্যাটের নেমপ্লেটে লেখা 'অভি-সানি'। বাড়ির যৌথ মালিকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়...

মোদি মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা! আজ রাজধানীতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর

পূর্ণমন্ত্রী পাবে কি বাংলা, উত্তর মিলতে পারে আজ। বিদেশ সফর শেষে বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন...

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য...