Monday, May 4, 2026

জন্মদিনের ভিডিয়োতে বোনকে নিয়ে সমালোচনার পর সপরিবারের ছবি দিলেন অভিনেতা সৌরভ

Date:

Share post:

জন্মদিনের একটি ভিডিয়ো যে জীবনের সংজ্ঞা বদলে দিতে পারে, তা আঁচ করতে পারেননি অভিনেতা সৌরভ দাস। তাঁর বোন ও তাঁকে নিয়ে প্রায় ঝাঁপিয়ে পড়েছিল নেটাগরিকরা। তারপর অবশ্য চুপ থাকেননি অভিনেতা। মিষ্টি কথায় সোশ্যাল মিডিয়াতেই উত্তর দিয়েছিলেন নেটিজেনদের। তারপর কেটে গেছে অনেকগুলো দিন। তারপর এই প্রথমবার নিজের বোন ও মা-বাবাকে সঙ্গে নিয়ে ছবি দিলেন সোউরভ।

ছবিতে দেখা যাচ্ছে, মা, বাবা ও বোনের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন সৌরভ। বাবা ও মা সোফায় বসে। পিছনে বোনকে জড়িয়ে ধরে অভিনেতা। ছবির সঙ্গে লেখা, ‘অপরিবর্তনীয়, আর বাকি সব—’ অসম্পূর্ণ একটি কথা আবারও রাখলেন। কিন্তু কেন? নেটাগরিকদের নিজের মতো করে বোঝার দায়িত্ব কী তিনি তাঁদের উপরই ছেড়ে দিলেন?

চলতি বছর জানুয়ারি মাসে বোন ও বাবার সঙ্গে জন্মদিন পালন করছিলেন সৌরভ। ছিলেন আরও মানুষ। কিন্তু জন্মদিন পালনের ভিডিয়োর একটি বিশেষ অংশ আচমকাই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরু হয় বিতর্ক। নানা কথা ভেসে ভেসে আসতে থাকল, ‘ভাই-বোনের নোংরামো!’, ‘বোনের বুকে হাত দিয়ে রয়েছেন সৌরভ। কিন্তু সামনে ক্যামেরা ছিল, সে কথা ভুলে গিয়েছেন।’কিন্তু সব সমালোচনাই সৌরভ মুখ বুজে সহ্য করেছেন, এমনটাও নয়। উত্তর দিয়েছেন কড়ায়-গণ্ডায়। প্রথমটাই যদিও খানিকটা ভেঙে পড়েছিলেন। নিজের ফোন নিষ্ক্রিয় করে দিয়েছিলেন। কারও সঙ্গে কথা বলার ক্ষমতা ছিল না তাঁর। বোনও সারাক্ষণ আতঙ্কে থাকতেন দাদাকে নিয়ে। সহকারীর ফোনে কল করে সৌরভের গলায় ‘হ্যালো’-টুকু শুনতেন কেবল।

তারপর একটি ভিডিয়ো দিয়েছিলেন সৌরভ। তারপর ঝড় থামে। মুখ বন্ধ হয় নেটিজেনদেরও। পরিবারের সঙ্গে বিভিন্ন মুহূর্ত তাতে ফুটে উঠেছিল। বোনের সঙ্গে তাঁর ছোটবেলার ছবিও ছিল সেখানে।

 

Related articles

অপেক্ষা করুন, গণনা শেষ হোক: তৃণমূলের নেতা-কর্মীদের বার্তা অভিষেকের

একাধিক ভোটগণনা কেন্দ্র থেকে স্লো কাউন্টিংয়ের অভিযোগ। সোমবার বিকেলে হেস্টিংসের গণনাকেন্দ্রে যান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আইপিএলে নয়া মাইলস্টোন, নারিনকে নিয়ে মনের কথা লিখলেন শাহরুখ

বয়স একটা সংখ্যা মাত্র, চলতি আইপিএলে সেটা আরও একবার প্রমাণ করছেন সুনীল নারিন(Sunil Narine)। নাইটদের তিনটি ম্যাচে জয়ের...

ভোট গণনার মধ্যেই জেলায় জেলায় তৃণমূল কার্যালয়ে হামলা, কাঠগড়ায় বিজেপি

নির্বাচনের ফল এখনও প্রকাশ পায়নি। তার আগে কয়েকটি আসনের এগিয়ে থাকার খবর আসতেই তাণ্ডব শুরু বিজেপির (BJP)। জেলায়...

বাংলায় ভোট পরবর্তী অশান্তি রোধে কেন্দ্রীয় বাহিনী: দ্রুত শুনানির আর্জি খারিজ শীর্ষ আদালতের

ভোটের ফল ঘোষণার পরেও কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন রাখতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সোমবার সেই মামলার দ্রুত...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
9 জয়ী
বিজেপি
30 জয়ী
কংগ্রেস
0 জয়ী
বামফ্রন্ট
0 জয়ী
আই এস এফ
0 জয়ী
অন্যান্য
0 জয়ী