Friday, March 13, 2026

কেলেঙ্কারির তথ্য প্রমাণ দিয়ে রাজ্যপালকে খোঁচা মহুয়ার ,’আঙ্কেলজি, এটা কি সাংবিধানিক?’

Date:

Share post:

জৈন হাওয়ালা কেলেঙ্কারির পরে এবার হরিয়ানার আবাসন কেলেঙ্কারি। এবারেও কাঠগড়ায় রাজ্যপাল জগদীপ ধনকড়। এর আগে কোনও রাজ্যপালের বিরুদ্ধে এত কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আসেনি। গতকাল অর্থ্যাৎ সোমবার রাজ্যপালের বিরুদ্ধে জোইন হাওয়ালা কেলেঙ্কারিতে অভিযুক্ত হিসেবে তদন্তকারী সংস্থার চার্জশিটে নাম থাকার তথ্য প্রকাশে এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ২৪ ঘণ্টা যেতে না যেতেই রীতিমত তথ্য প্রমাণ সহকারে রাজ্যপাল হওয়ার পূর্বে জনতা দলের সাংসদ থাকাকালীন হরিয়ানা আবাসন কেলেঙ্কারিতে জগদীপ ধনকড়ের যুক্ত থাকার নথি প্রকাশ্যে আনলেন তৃণমুল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, বেআইনিভাবে আবাসনের জমি বরাদ্দের সুবিধাভোগী ছিলেন ধনকড়। যদিও পরে সেই বরাদ্দ হারিজ করে দেয় পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট।

মঙ্গলবার একটি টুইট করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেখানে এই সংক্রান্ত রায়ের প্রতিলিপি তুলে ধরে রাজ্যপালকে আঙ্কেলজি, এটা কি সাংবিধানিক বলে খোঁচা দেন। তথ্য প্রমাণ সহকারে টুইট করে মহুয়া ব্যঙ্গ করে লেখেন, ‘বিশুদ্ধতার প্রতীক’, রাজ্যপাল বেআইনি আবাসনের বরাদ্দের সুবিধাভোগী ছিলেন, যেটা পরে বাতিল করে দেয় পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের ফুল বেঞ্চ। এটা কি সাংবিধানিক ছিল, আঙ্কেলজি?

মহুয়ার পোস্ট করা রায়ের প্রতিলিপিতে স্পষ্ট, ১৯৯৭ সালের এই আবাসন কেলেঙ্কারি মামলায় রায়দান করেছিল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। রায়ে বলা হয়েছিল, ডিসক্রিশনারি কোটায় যে জমি বরাদ্দ করা হয়েছিল, তাঁর জন্য আবেদনকারীরা সেই জমি পাওয়ার যোগ্য কিনা তা খতিয়ে দেখাই হয়নি। ওই জমি পাওয়ার জন্য আবেদনকারী কর্মক্ষেত্রে বিশিষ্ট কি না, তা খতিয়ে দেখা হয়নি। ওই জমি পাওয়ার জন্য আবেদনকারী কর্মক্ষেত্রে বিশিষ্ট কিনা বা দুঃস্থ কিনা তার উল্লেখ করেননি আধিকারিকরা। এমনকি জমিগুলি আবেদনকারীদের দেওয়া যাবে কিনা তাও সরেজমিনে খতিয়ে দেখা হয়নি। ফরিদাবাদ, গুরগাঁও ও পাঁচকুল্লার জমিগুলি বহু সাংসদ ছাড়াও একাধিক রাজ্যের নির্বাচিত বিধায়ক, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এবং তাঁদের সন্তানদের জন্য বরাদ্দ করা হয়েছিল। যাঁদের নামে জমিগুলি বরাদ্দ করা হয়েছিল, তাঁদের মধ্যে সবার প্রথমে জগদীপ ধনকড়ের নাম রয়েছে। এবং তা লাল কালি দিয়ে স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন মহুয়া মৈত্র।

এদিকে গতকাল মুখ্যমন্ত্রী রাজ্যপালকে জৈন হাওয়ালা কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত হিসেবে তথ্য প্রকাশ্যে আনার পরই প্রেস কনফারেন্স ডেকে রীতিমত নিজেকে নির্দোষ সাব্যস্ত করতে উঠে পড়ে লেগেছেন ধনকড়। আজ ফের আবাসন কেলেঙ্কারির তথ্য প্রকাশ্যে আসার পর এখনও এনিয়ে মুখ খোলেননি তিনি। গতকালের পর থেকে রীতিমত বেকায়দায় পড়েছেন রাজ্যপাল। নিজেকে বাঁচাবার জন্য উঠে পড়ে লেগেছেন তিনি।

spot_img

Related articles

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান...

ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, বিবৃতি ট্রাম্প সেনাবাহিনীর

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই পশ্চিম ইরাকে ভেঙে পড়ল আমেরিকার (US Military Aircraft Crash) সামরিক বিমান কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান...

সাত অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে: ২০০ স্বাক্ষরে ইমপিচমেন্ট পাশ সময়ের অপেক্ষা!

সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট পাশ হওয়া কী সময়ের অপেক্ষা? শুক্রবার তৃণমূলের নেতৃত্বে বিরোধী সাংসদরা...

ভারতীয় ফুটবলে শোকের ছায়া, প্রয়াত এআইএফএফের প্রাক্তন সচিব

প্রয়াত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) প্রাক্তন সচিব কুশল দাস। শুক্রবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ...