Wednesday, June 3, 2026

বাজারে আগুন মুরগির মাংসের দাম, কেজি প্রতি বিকোচ্ছে ২২০ টাকায়

Date:

Share post:

বাজারে একধাক্কায় অনেকটাই বেড়েছে মুরগির মাংসের দাম। দুপুরে গরম ভাতের সঙ্গে ‘চিকেন লেগ পিস’ জোটাতে একপ্রকার কালঘাম ছুটে যাচ্ছে মানুষের। এক ধাক্কায় মুরগির মাংসর দাম বেড়ে দাঁড়িয়েছে ২২০ টাকা। কোথাও কোথাও তা বিকোচ্ছে ২৪০-এও।  আর এই আকাশছোঁয়া দামে কার্যত নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। তবে আচমকাই হঠাৎ কেন বাড়ল মুরগির দাম?

বর্ষার সময় পোলট্রির দাম কমে যায়। তবে এ বছর উল্টে তা বাড়ছে। বিক্রেতাদের একাংশ বলছেন, ইয়াসের পরবর্তী সময় থেকেই বেড়েছে মুরগির দাম। মুরগি প্রতিপালন ঠিক মতো হচ্ছে না। ইয়াসের তাণ্ডবে রাজ্যের প্রায় ৫০টি মুরগি ফার্ম নষ্ট হয়ে গিয়েছে। যার জেরে পুরো বাংলাতেই মুরগির সাপ্লাই বিঘ্নিত হয়েছে।’ বিক্রেতারা আরও জানাচ্ছেন, আগে যেখানে ৮০ টাকা কেনা পড়ত এখন সেখানে বিক্রেতাদের কেনা পড়ছে ১১৮-১২০ টাকা। ফলে গোটা মুরগি ১৬০ টাকা এবং কাটা ২২০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে তাঁদের। ক্রেতারা বলছেন, বাজারে সবজির দামও আগুন। সবকিছুর দাম যদি এভাবে বেড়ে যায় তাহলে মানুষ খাবে কি?

পাল্লা দিয়ে বাড়ছে ডিমের দামও। ডিমের দাম কোনও কোনও বাজারে দাম ৬ থেকে সাড়ে ৬ টাকা। আবার কোনও বাজারে ডিম বিক্রি হচ্ছে ৭ থেকে সাড়ে ৭ টাকা দরে। কোথাও আবার দাম পৌঁছেছে ৮ টাকায়। মূলত জোগান কম থাকার জন্যই ডিমের দাম বাড়ছে বলে মত বিক্রেতাদের।

আরও পড়ুন- বিধায়ক-পরিচালক রাজের সৌজন্যে এককাট্টা টলিপাড়া! বুধবার শুরু ধারাবাহিকের শুটিং

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...