Thursday, May 14, 2026

কোউইনের মাধ্যমেই টিকা কিনতে হবে বেসরকারি হাসপাতালগুলিকে, নির্দেশিকা কেন্দ্রের

Date:

Share post:

টিকা কেনার জন্য কোউইনের (cowin app) মাধ্যমে অর্ডার দিতে হবে বেসরকারী হাসপাতাল গুলিকে। সম্প্রতি এই মর্মে নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার(central government)। শুধু তাই নয় প্রতিটি বেসরকারি হাসপাতাল(private hospital) একমাসে সর্বোচ্চ কতটি অর্ডার দিতে পারবে সেটাও নির্দিষ্ট করে দিয়েছে সরকার।

মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফে এক নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে আগামী ১ জুলাই থেকে টিকিট কেনার জন্য নতুন নিয়ম চালু হচ্ছে। প্রসঙ্গত, পূর্বে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল বেসরকারি হাসপাতাল সরাসরি প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে টিকা কিনতে পারবে। কিন্তু এ ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছিল। একাধিক হাসপাতালে অতিরিক্ত অর্ডারের কারণে রাজ্যগুলিকে সমানভাবে টিকা বন্টন করতে সমস্যা তৈরি হয়। এরপরই নয়া নির্দেশিকা জানিয়ে দেওয়া হয় উৎপাদিত টিকার মোট ২৫ শতাংশ পাবে বেসরকারি হাসপাতাল। বাকি পাবে রাজ্য। কেন্দ্রের প্রকাশিত নির্দেশিকায় স্পষ্ট ভাবে জানানো হয়েছে এটা কেনার জন্য বেসরকারি হাসপাতালকে যাবতীয় তথ্য কোউইন পোর্টালে রেজিস্টার করতে হবে। জেলা, রাজ্য ভিত্তিক সেই অর্ডার পৌঁছে যাবে টিকা প্রস্তুতকারক সংস্থার কাছে।

আরও পড়ুন:নৈতিক কারণে ইস্তফা দিন ধনকড়’, ফেসবুকে দাবি সেই বিনীত নারায়ণের

শুধু তাই নয়, টিকার অপচয় ঠেকাতে অর্ডারের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে সরকার। সাতদিনে কত সংখ্যক টিকা দেওয়া হয়েছে, তা দ্বিগুণ করে বেসরকারি হাসপাতালে টিকা সরবরাহের সর্বোচ্চ সীমা স্থির করা হবে। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের ইচ্ছামতো মাসের যে কোনও একটি সপ্তাহ বেছে নিতে পারবে।

 

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...