Friday, April 3, 2026

‘রাস্তায় বসে এমন ড্রোন বানানো যায় না’, জম্মু হামলায় পাকিস্তানকে দুষলেন সেনা অফিসার

Date:

Share post:

জম্মু বায়ু সেনা ঘাঁটিতে(Jammu airforce station) হামলার ঘটনায় সরাসরি পাকিস্তানকে(Pakistan) দায়ী করলেন ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল ডিপি পান্ডে। কাশ্মীরে(Kashmir) মোতায়েন ওই সেনা অফিসারের বুধবার বলেন, “রাস্তাঘাটে বসে এমন ড্রোন তৈরি করা যায় না। রাষ্ট্রীয় মদত এবং প্রযুক্তিগত সহায়তা ছাড়া যুদ্ধের উপযোগী ড্রোন বানানো লস্কর-ই-তৈবা বা জৈশ-ই-মহম্মদের মতো জঙ্গিগোষ্ঠীর পক্ষে সম্ভব নয়।” উল্লেখ্য, জম্মুতে ড্রোন হামলার ঘটনায় শুরু থেকেই পাক যোগ দেখছিল বিশেষজ্ঞ মহল। এবার সরাসরি পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুললেন সেনা অফিসার।

বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বোমাবাহী ড্রোন বানানো নয় সেগুলি নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সীমান্তের ওপারে থাকা ষড়যন্ত্রকারীদের। প্রসঙ্গত, শনিবার রাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুটি আইইডি বিস্ফোরণ হয় জম্মুর বায়ু সেনা ঘাঁটিতে। পাকিস্তান থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত এই সেনা ঘাঁটি। ঘটনার জেরে আহত হন দুজন। ইতিমধ্যেই ওই হামলার ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সীমানা পেরিয়ে বোমাবাহী আধুনিক ড্রোনদু’টি এসেছিল জম্মুর আকাশে। কিন্তু কীভাবে নিরাপত্তা বলয় ওকে ড্রোন দুটি ঢুকে পড়ে তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন:“ডক্টর’স ডে”: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কুর্ণিশ মমতার

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরেই ড্রোনের মাধ্যমে পাকিস্তান থেকে জম্মু কাশ্মীরে পাঠানো হচ্ছিল অস্ত্রশস্ত্র, মাদক এবং জাল টাকা। জম্মুতে ড্রোন হামলার ঘটনার পর বানিহাল থেকে এক যুকককে ৪ কিলোগ্রাম বিস্ফোরক-সহ গ্রেফতার করেছে পুলিশ। সে পাক জঙ্গিগোষ্ঠী লস্করের সদস্য বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...