Friday, May 15, 2026

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধানসভার ডেপুটি স্পিকার হতে চলেছেন আশিস বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Assembly) অধ্যক্ষ ((Speaker) বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) ডেপুটি হতে চলেছেন আশিস বন্দ্যোপাধ্যায় (Ashish Banarjee)। রাজ্যের শাসক দল তৃণমূলের (TMC) পক্ষে আগেই ডেপুটি স্পিকার (Deputy Speaker) পদে প্রার্থী হিসেবে রামপুরহাটের (Rampurhat) দলীয় বিধায়কের নাম ঘোষণা করেছিল। প্রধান বিরোধী দল বিজেপি (BJP) এই পদে কোনও প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় (Uncontest) ডেপুটি স্পিকার নির্বাচন হতে চলেছেন। বিধানসভায় গেরুয়া শিবিরের মুখ্য সচেতক মনোজ টিগ্গা (Monojog Tigga) জানিয়েছেন, ডেপুটি স্পিকার পদে লড়বে না বিজেপি। তবে কেন বিজেপি ডেপুটি স্পিকার নির্বাচনে অংশ নেবে না, তা নিয়ে অবশ্য স্পষ্ট কোনও ব্যাখ্যা দেননি মাদারিহাটের বিজেপি বিধায়ক।

আরও পড়ুন-তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগের মাঝেই করোনা সামলাতে মন্ত্রীদের ‘গুরুদায়িত্ব’ মোদির

আগামিকাল, শুক্রবার ২ জুলাই শুক্রবার দুপুরে রাজ্যপাল জগদীপ ধনকড়ের বাজেট বক্তৃতা দিয়ে শুরু হবে নতুন বিধানসভার প্রথম অধিবেশন। এরপর শনি ও রবিবার ছুটি। অধিবেশনের দ্বিতীয় দিন সোমবার শোকপ্রস্তাবের পরে মুলতুবি হয়ে যাবে বিধানসভার অধিবেশন। এবং ওই দিনই হবে ডেপুটি স্পিকার নির্বাচন। কিন্তু বিজেপি প্রতিদ্বন্দ্বীতা না করায় বিনা বাধায় আশিস বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকার হয়ে যাবেন।

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...