Thursday, June 4, 2026

নন্দীগ্রামের গণনায় কোনও গরমিল হয়নি, পাল্টা দাবি শুভেন্দুর

Date:

Share post:

নন্দীগ্রামের (Nandigram) ভোট গণনায় কোনও গরমিল হয়নি বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের হয়েছে তাকে প্রভাবিত করতেই এবিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে। নন্দীগ্রামের রেয়াপাড়ার এস এন রায় স্কুলের বুথের ভোটে গরমিল হওয়ার তথ্য সামনে আসতেই তাকে ভুয়ো খবর বলে উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য, নন্দীগ্রামের ফলাফল নিয়ে সন্দেহের অবকাশ নেই। উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চলছে।

আরও পড়ুন : বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধানসভার ডেপুটি স্পিকার হতে চলেছেন আশিস বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, ২ মে ফল ঘোষণার দিন সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র নিয়ে । শুরুতে কিছুটা এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তবে সন্ধেয় সংবাদসংস্থা এএনআই জানায়, নন্দীগ্রামে ১২০০ ভোটে জিতে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর কয়েক ঘণ্টার মধ্যেই আবার রিটার্নিং অফিসার ঘোষণা করেন, মমতাকে ১৯৫৬ ভোটে হারিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপরই ভোট গণনায় গরমিলের অভিযোগে সরব হন খোদ তৃণমূল নেত্রী। ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...