Monday, May 18, 2026

শাহ-নাড্ডাদের জরুরি তলবে বিধানসভা অধিবেশনের আগেই ফের দিল্লিতে শুভেন্দু

Date:

Share post:

আগামিকাল, ২ জুলাই থেকে শুরু হতে চলেছে নতুন বিধানসভার প্রথম অধিবেশন (West Bengal Assembly Seetion)। তার আগে আজ, বৃহস্পতিবার ফের দিল্লি গেলেন রাজ্যের বিরোধী দলনেতা (Leader of Opposition) শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)। অসমর্থিত সূত্রের খবর, দিল্লিতে (Delhi) গিয়ে বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Sah) সঙ্গে জরুরি বৈঠক করবেন শুভেন্দু।

বিধানসভা অধিবেশনের ঠিক আগেরদিন-ই শুভেন্দুর হঠাৎ দিল্লি সফরকে ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছেন, বিরোধী দলনেতা হিসেবে আগামিদিনে তাঁর ভূমিকা কী হবে, তা নিয়ে আলোচনা করতেই শুভেন্দুর এই দিল্লি সফর। ২১৩ বনাম ৭৫, ঠিক সেই পরিস্থিতিতে বিধানসভার নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু-সহ বিরোধী বিজেপি বিধায়করা কতটা আক্রমণাত্মক ভূমিকা নেবেন, তা জানতেই শাহ-নাড্ডাদের কাছ থেকে তালিম নিতে রাজধানী গিয়েছেন বিরোধী দলনেতা।

আরও পড়ুন-নন্দীগ্রামের গণনায় কোনও গরমিল হয়নি, পাল্টা দাবি শুভেন্দুর

মনে করা হচ্ছে, ভোট পরবর্তী হিংসার অভিযোগে শুরু থেকেই সরব রাজ্য বিজেপি। এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট থেকে শুরু করে ভুয়ো ভ্যাকসিন ও IAS কাণ্ডকে বিধানসভার ফ্লোরে নিয়ে এসে শাসক দলের উপর চাপ বাড়ানোর কৌশল ঠিক করতেই শাহ-নাড্ডাদের শরণাপন্ন হয়েছেন শুভেন্দু। একইসঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার টোটকাও দলের দুই শীর্ষ নেতার থেকে নিয়ে পারেন শুভেন্দু।

 

Related articles

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...