Thursday, May 14, 2026

উইম্বলডনে প্রথম ম্যাচে জয় পেলেন সানিয়া

Date:

Share post:

জয় দিয়ে উইম্বলডন( Wimbledon) যাত্রা শুরু করলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা( sania mirza)। মার্কিন সঙ্গী বিথ্যানি ম্যাটেন স্যান্ডসকে সঙ্গে নিয়ে ডাবলসের প্রথম ম্যাচে জয় পেলেন তিনি। প্রথম ম‍্যাচে সানিয়াদের প্রতিপক্ষ ছিল ডিজারি ক্রজিক ও অ্যালেক্সা গুয়ারাচি। ম‍্যাচের ফলাফল ৭-৫, ৬-৩।

প্রথম থেকেই ম্যাচে প্রাধান্য বিস্তার করে ইন্দো-মার্কিনি জুটি। তবে দুই পক্ষের মধ্যেই চলে হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচ জিততে খুব একটা সমস্যায় পড়তে হয়নি সানিয়াদের। ম‍্যাচে প্রতিপক্ষকে কার্যত গুড়িয়ে দেন তাঁরা। এই জয়ের পর উচ্ছসিত সানিয়া।

পুত্রসন্তানের জন্মের পর এটাই প্রথম উইম্বলডনের মত বড় আসরে নামলেন সানিয়া মির্জা। সামনের মাসে শুরু হচ্ছে টোকিও অলিম্পিক্স। সেখানে  চতুর্থবারের জন্য অলিম্পিক্সে নামতে চলেছেন সানিয়া। তার আগে উইম্বলডনে ভালো কিছু করতে মরিয়া তিনি।

আরও পড়ুন:অগাস্টের মাঝামাঝিতে শুরু হচ্ছে কলকাতা লিগ, জানাল আইএফএ

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...