Friday, May 15, 2026

ফের ভাঙন বিজেপিতে, এবার বাঘমুন্ডি পঞ্চায়েত দখলের পথে তৃণমূল

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের (Assembly Election) ফল ঘোষণার পর থেকেই ধস নেমেছে গেরুয়া শিবিরে। জেলায় জেলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বিজেপির (BJP) সংগঠন। অন্যদিকে, ঘাসফুল শিবিরে যোগদানের হিড়িক। তারই অঙ্গ হিসেবে এবার পুরুলিয়ার (Purulia) বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতি (Baghmundi Panchayet Samiti)-সহ একটি গ্রাম পঞ্চায়েত দখল নিতে চলেছে শাসক দল তৃণমূল (TMC)। আজ, বৃহস্পতিবার পুরুলিয়া শহরের জেলা তৃণমূল কার্যালয়ে বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির কংগ্রেস (Congress) ও বিজেপির ৪ সদস্য এবং বাঘমুন্ডি গ্রাম পঞ্চায়েতের ৫ সদস্য যোগ দিলেন তৃণমূলে। এমনটাই দাবি করেছেন বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক (TMC MLA) সুশান্ত মাহাত (Sushanta Mahato)। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞ-এ সামিল হতেই এবং পুরুলিয়া জেলাবাসীর উন্নয়নের কাজে শরিক হতেই তৃণমূল কংগ্রেসে যোগদান বলে জানিয়েছেন বিজেপি ও কংগ্রেস ছেড়ে আসা সদস্যরা ।

প্রসঙ্গত, বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ২১।
বর্তমানে বিজেপি ও কংগ্রেস সদস্যরা জোট করে ক্ষমতায় বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতিতে। বিরোধী তৃণমূলের দখলে আগে থেকেই ছিল জিতেছিল ৮টি আসন। এদিন বিজেপি ও কংগ্রেসের ৪ সদস্যের যোগদানের পর তৃণমূলের পক্ষে সদস্য সংখ্যা বেড়ে হল ১২। ফলে বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতিট তৃণমূলের দখলে আসা এখন শুধু সময়ের অপেক্ষা।

একইভাবে বাঘমুন্ডি গ্রাম পঞ্চায়েতে বিজেপির ৩ জন, কংগ্রেসের ২ সদস্য তৃণমূলে যোগ দেন। এখানে তৃণমূলের দখলে ছিল ৩টি আসন। এখন কংগ্রেস ও বিজেপির সদস্যরা যোগ দেওয়ার ফলে ১৫ আসন বিশিষ্ট বাঘমুন্ডি গ্রাম পঞ্চায়েতে বর্তমানে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়াল ৮। ফলে বাঘমুন্ডি গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখল ছিনিয়ে নিতে চলেছে ঘাসফুল শিবির।

আরও পড়ুন- “দাদা মুখ্যমন্ত্রী হলেই চাকরি পাকা”! এবার কাঁথি পুলিশের হাতে শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...