Monday, April 6, 2026

উইম্বলডনে তৃতীয় পর্বে পৌঁছে গেলেন রজার ফেডেরার

Date:

Share post:

উইম্বলডনের(Wimbledon) তৃতীয় পর্বে পৌঁছে গেলেন রজার ফেডেরার( Roger Federer)। বৃহস্পতিবার তিনি হারিয়ে দিলেন রিচার্ড গ্যাসকোয়েটকে। ম‍্যাচের ফলাফল ৭-৬, ৬-১, ৬-৪। এই নিয়ে ১৮ বার উইম্বলডনের তৃতীয় পর্বে উঠলেন ফেডেরার। পরের ম্যাচে ফেডেরার মুখোমুখি ক্যামেরন নোরি।

স্ট্রেট সেটেই ম্যাচ জিতেছেন সুইস কিংবদন্তি। যদিও প্রথম সেটে ফেডেরার সঙ্গে ভয়ঙ্কর লড়াই করেন গ্যাসকোয়েট। খেলা গড়ায় টাইব্রেকারে। তবে দ্বিতীয় এবং তৃতীয় সেটে ফেডেরার দুরন্ত ক‍্যামব‍্যাক করেন।

ম্যাচ জিতে ফেডেরার বলেন, “নিজের খেলায় আমি খুশি। এই ধারাবাহিকতা আমি ধরে রাখতে চাই। নিজেকে প্রস্তুত করছি।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...