Saturday, March 14, 2026

৬ রাজ্যে বাড়ছে করোনা, কারণ খুঁজতে বিশেষজ্ঞ টিম পাঠালো দিল্লি

Date:

Share post:

সারাদেশেই করোনা সংক্রমণ নিম্নমুখী। প্রতিটি রাজ্যই ধীরে ধীরে লকডাউন থেকে আনলকের পথে ফিরছে। কিন্তু চিন্তা বাড়াচ্ছে দেশের ৬টি রাজ্য । কেরল, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, ওড়িশা, ছত্তিশগড় ও মণিপুরে করোনা সংক্রমণ এখনো ক্রমেই বাড়ছে। এই রাজ্যগুলি করোনা মোকাবিলায় কী কী পদক্ষেপ করা হয়েছে, তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় জনস্বাস্থ্য আধিকারিকদের (Public Health Team) টিম গিয়েছে বলে জানানো হল স্বাস্থ্য মন্ত্রক সূত্রে।

 

মণিপুরে স্বাস্থ্য আধিকারিকদের দলকে নেতৃত্ব দেবেন ইএমআরের ডিরেক্টর ড. এল স্বস্তিচরণ। অরুণাচল প্রদেশে টিম গিয়েছে ড. সঞ্জয় সাধুখানের নেতৃত্বে। ত্রিপুরাতে ড. আরএন সিনহা, কেরলে ড. রুচি জৈন, ওড়িশাতে ড . এ ড্যান এবং ছত্তিশগড় ড. দিবাকর সাহুর নেতৃত্বে কেন্দ্রীয় দল করোনা পরিস্থিতির পর্যালোচনা করবে।

 

কী কারনে রাজ্যগুলিতে এখনো সংক্রমণ ছড়াচ্ছে। জানতেই রাজ্যগুলিতে হাজির হয়েসংক্রমণ নিয়ন্ত্রণে রাজ্য সরকারগুলি কী কী প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে এবং তাদের করোনা সচেতনতা বৃদ্ধি অভিযানকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, তা খতিয়ে দেখে একটি রিপোর্ট তৈরি করবে ওই দল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, , রাজ্যগুলিতে করোনা পরীক্ষার হার, কন্টেনমেন্ট জ়োন চিহ্নিতকরণ, করোনাবিধি অনুসরণ ইত্যাদি বিষয়গুলি যেমন খতিয়ে দেখা হবে, তেমনই করোনা চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক শয্যা, অক্সিজেন, ভেন্টিলেটর ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে কিনা, তাও যাচাই করে দেখা হবে।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...