Saturday, April 4, 2026

‘তৃণমূল জামানায় পুলিশ মানবিক’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ SP নগেন্দ্র ত্রিপাঠী

Date:

Share post:

রাজ্যে নির্বাচন চলাকালীন তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল বিস্তর। এমনকি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন তৎকালীন পুলিশ পর্যবেক্ষক নগেন্দ্র ত্রিপাঠী(Nagendra Tripathi)। সেই তিনি এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন। জানালেন, তৃণমূল জামানায় অনেক বেশি মানবিক হয়ে উঠেছে পুলিশ(Police)।

বৃহস্পতিবার সাঁইথিয়ার সাংড়ায় ‘আপনার পাড়ায় আপনার থানা’ পরিষেবার সূচনায় এসেছিলেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী। সেখানেই তিনি বলেন, “বাম আমলে রাজ্য পুলিশ ছিল শাসকের ভূমিকায়। আর ২০১১ সালে মা মাটি মানুষের সরকারে পুলিশের মানসিকতার পরিবর্তন হয়েছে। পুলিশ এখন মানবিকও।” রাজ্য সরকারের পাশাপাশি খোদ মুখ্যমন্ত্রীকে দরাজ সার্টিফিকেট দিয়ে তিনি আরো বলেন, “পুলিশ আগেও কাজ করত। কিন্তু গত সরকারে পুলিশ ছিল শাসকের ভূমিকায়। আগে পুলিশ সম্বন্ধে ধারনা ছিল, পুলিশ লাঠি হাতে এসে দুষ্ট লোককে ধরে নিয়ে যাবে। কখনও ভাল লোককেও ধরে নিয়ে যেত। মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা বাংলায় কমিউনিটি পুলিশিং বেড়েছে। জঙ্গলমহল কাপ, রাঙামাটি কাপ খেলা হল। রক্তদান শিবির হচ্ছে। মেধাবী ছাত্র ছাত্রীদের পাশে থাকছে পুলিশ।”

আরও পড়ুন:আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন টনি ক্রুস

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের শেষ লগ্নে এই নগেন্দ্র ত্রিপাঠীকে বীরভূমের পুলিশ সুপার পদে বসানো নিয়ে কমিশনের সঙ্গে রীতিমতো সংঘাত শুরু হয়েছিল শাসকদলের। নন্দীগ্রামে নির্বাচন চলাকালীন মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি জানিয়েছিলেন, ‘উর্দিতে কোনও দাগ লাগতে দেব না’। অথচ নির্বাচন পর্ব শেষ হওয়ার মাত্র তিন মাস পর রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠতে দেখা যায় সেই নগেন্দ্র ত্রিপাঠীকে।

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...