Saturday, June 20, 2026

বিধানসভায় নজর কাড়ল বাঙালিবাবু মদনের দুবাই থেকে আনা চপ্পল!

Date:

Share post:

নতুন ধবধবে সাদা ধুতি-পাঞ্জাবি। পায়ে কালো-রুপোলীর মিশেলে চটি। পাঞ্জাবির পকেটে গোঁজা ধুতির কোঁচা। মুখে নীল রঙের মাস্ক । একেবারে বাঙালিবাবুর সাজে দীর্ঘদিন বাদে বিধানসভা অধিবেশনে দেখা গিয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে ।আর যেখানেই তিনি যান, সেখানেই তাঁকে ঘিরে থাকে উন্মাদনা। কারণ, চমকের আর এক নাম যে মদন মিত্র!

শুক্রবার সপ্তদশ বিধানসভার বাজেট অধিবেশনের দিন যে সাজে মদন মিত্র বিধানসভায় প্রবেশ করেন, তাও নজর কেড়েছে নতুন প্রজন্মের।
কিন্তু সবার চোখ আটকে গিয়েছে তাঁর পায়ের দিকে নজর পরতেই। তিনি পরে এসেছেন রুপোলি রঙের অভিনব এক চপ্পল। যার উপরে ইংরেজি হরফে লেখা ‘বস’।
পাঁচ বছর পর বিধানসভায় ফিরেছেন  মদন মিত্র। প্রায় সারাদিনই সবার আলোচনার কেন্দ্রে রইলেন মদন এবং তাঁর অভিনব চপ্পল। পরে নিজেই প্রকাশ্যে এনেছেন জমকালো এই চপ্পলের রহস্য। মদন বলেছেন, চপ্পলটি আনা হয়েছে দুবাই থেকে। তবে চপ্পলটি উপহার হিসেবে পেয়েছেন না কি কিনেছেন, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী।
এমন চপ্পল পরে আসার কারণ কী? এই প্রশ্নতেও মদনের স্বভাবসিদ্ধ উত্তর , আমি তো বহিরাগত নই। তাই বাইরে থেকে জুতো এনে পরেছি।

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...