Friday, May 15, 2026

দাম্পত্যে ইতি: বিবৃতিতে কী জানালেন আমির-কিরণ

Date:

Share post:

১৫ বছরের দাম্পত্যে ইতি টেনে বিচ্ছেদের রাস্তায় হাঁটছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান (Amir Khan) ও কিরণ রাও (Kiran Rao)যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছেন তাঁরা। স্বভাবতই প্রশ্ন উঠেছে এর কারণ কী? সে বিষয়ে অবশ্য কোনো কথাই জানাতে চাননি দুজনে।

যৌথ বিবৃতিতে তাঁরা লিখেছেন, “১৫ বছরের সুন্দর সফরে আমরা অনেক আনন্দ, অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভালবাসা এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে আমাদের সম্পর্ক পরিণত হয়েছে। এবার আমরা জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের মা-বাবা এবং একই পরিবারের সদস্য হিসেবে। আমরা একসঙ্গে ছবি করব। আমাদের পানি (Paani) ফাউন্ডেশনের কাজ এবং আরও অন্যান্য যে কাজগুলো আমরা করতে ভালবাসি, সেই সব কিছুই একসঙ্গে করব। বিবাহবিচ্ছেদকে সফরের শেষ হিসবে নয়, বরং নতুন সফরের শুরু হিসেবে অনুরাগীদের দেখতে অনুরোধ করেছি’

এই বিবৃতি থেকেই স্পষ্ট আলাদা থাকলেও ছেলে আজাদ রাও খানের প্রতি আগের মতোই কর্তব্য পালন করবেন তাঁরা। ব্যক্তিগত জীবনের প্রভাব পড়বে না পেশাগত দিকেও।

আরও পড়ুন-চরম হেনস্থা, যোগীর কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন বিকাশ দুবের স্ত্রীর

‘লগন’-র শুটিংয়ের সময় কিরণ রাওয়ের সঙ্গে প্রেম। তারপর প্রথম স্ত্রী রিনা দত্কে (Rina Dutt) ডিভোর্স (Divorce) দিয়ে কিরণ রাওয়ের সঙ্গে তিন বছর লিভ-ইন রিলেশনশিপে (Live-in Relationship) থাকেন আমির। ২০০৫-এর ২৮ ডিসেম্বর বিয়ে করেন তাঁরা। ২০১১-এ সারোগেসির মাধ্যমে পুত্র সন্তান হয় তাঁদের। তবে হঠাৎ কী হল? কেন সম্পর্কে চিড়? সে বিষয়ে অবশ্য এখনও খোলাসা করেননি কেউই।

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...