Wednesday, May 13, 2026

বাড়ির বকেয়া ৮ লক্ষ টাকার বিদ্যুৎ বিলের ছবি ভাইরাল! বিড়ম্বনায় সিধু

Date:

Share post:

ফের বিতর্কের কেন্দ্রে ভারতের প্রাক্তন ক্রিকেটার (Ex Indian Cricketer) নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu)। এবার বিদ্যুতের বিল (Electricity Bill) নিয়ে বড়সড় বিড়ম্বনার মুখে পড়লেন তথা কংগ্রেস নেতা (Congress Leader) সিধু। জানা যাচ্ছে, প্রাক্তন ভারত

ওপেনারের অমৃতসরের (Amritsar) বাড়ির ৮ মাসের বকেয়া বিদ্যুৎ বিল প্রায় ৮ লক্ষ ৬৭ হাজার ৫৪০ টাকা। যা মেটাননি এই কংগ্রেস নেতা। সম্প্রতি ট্যুইটারে পাঞ্জাবের বিদ্যুৎ সঙ্কটের বিহিত চেয়ে ট্যুইট করেন সিধু। কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারকেই কাঠগড়ায় তোলেন কংগ্রেস নেতা সিধু। তারপরেই তাঁর বকেয়া বিলের ছবি ভাইরাল হয়েছে। গতকাল, ২ জুলাই বকেয়া মেটানোর শেষ দিন ছিল।

সূত্রের খবর, বিগত এক বছর ধরে সিধুর অমৃতসরের বাড়ির বকেয়া বিদ্যুৎ বিলের অঙ্ক ছিল প্রায় ১৭ লক্ষ টাকা! এর মধ্যে ১০ লক্ষ টাকা তিনি মিটিয়ে দেন চলতি বছরের মার্চ মাসে। এই মুহূর্তে বাকি মাসগুলির বিল ও আগের বকেয়া মিলে তাঁর মোট বকেয়া বিদ্যুৎ বিল ৮ লক্ষ ৬৭ হাজার ৫৪০ টাকা।

যদিও এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি সিধুর। পাঞ্জাব রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের কোনও আধিকারিকও এই বিষয়ে মুখ খোলেনি। কিন্তু ধোঁয়াশা অন্য জায়গায়। সিধু কেন প্রকাশ্যে বিদ্যুৎ বিল নিয়ে মুখ খুলেছিলেন তাঁর দল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধে। যেখানে তাঁকে প্রদেশ কংগ্রেস সভাপতি করতে পারে হাইকম্যান্ড। এমনকী, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে আলোচনার মাধ্যমে সিধুর রাজ্য কংগ্রেসের শীর্ষে বসা প্রায় পাকা হয়ে গিয়েছে বলেও শোনা যাচ্ছে, সেখানে এমন বিতর্ক খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...