Sunday, May 17, 2026

ভ্যাকসিন দিয়ে বিতর্কে জড়ালেন তবস্সুম, সমর্থন নেই তৃণমূলের

Date:

Share post:

প্রশিক্ষণ ছাড়াই ভ্যাকসিন দিয়ে বিতর্কে জড়ালেন আসানসোলের (Asansol) প্রাক্তন ডেপুটি মেয়র তবস্সুম আরা (Tabassum Aara)। অভিযোগ, পুরসভার টিকাকরণ শিবিরে আচমকাই এক মহিলাকে দেন ভ্যাকসিন (Vaccine)। চিকিত্‍সক নন তবস্সুম। তাঁর কোনওরকম নার্সিং প্রশিক্ষণও নেই। তাও এভাবে তবস্সুম ভ্যাকসিন দেওয়ায় বিতর্ক দেখা দিয়েছে। যদিও ভ্যাকসিন দেওয়ার কথা মানতে রাজি হননি প্রাক্তন ডেপুটি মেয়র। তাঁর কথায়, তিনি শুধু ভ্যাকসিন হাতে নিয়েছিলেন, টিকাকরণ করেননি।

আরও পড়ুন:খুচরো ও পাইকারি ব্যবসাকেও ক্ষুদ্র শিল্পের স্বীকৃতি দিতে চলেছে কেন্দ্র

এভাবে ভ্যাকসিন দেওয়া অনুচিত বলে মন্তব্য করেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর। তবে এবিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি সিএমওএইচ (Cmoh)। তৃণমূল জেলা নেতৃত্বে তরফ থেকে জানানো হয়েছে, তিনি যদি একাজ করে থাকেন, তাহলে দল বিষয়টিকে সমর্থন করে না।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...