Saturday, March 14, 2026

বিজেপির পুরসভা অভিযানের অনুমতি দিল না পুলিশ, ঘেরাও নিয়ে অনড় দিলীপ

Date:

Share post:

পুলিশ অনুমতি না দিলেও সোমবার বিজেপির কলকাতা পুরসভা ঘেরাও কর্মসূচি হবেই। রবিবার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এমনই জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)।

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের (Vaccine) প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে সোমবার পুরসভা অভিযানের ডাক দেওয়া হয়। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এই প্রথম কোনও বড়সড় অভিযান বিজেপির (BJP)। দলের সবার উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। কিন্তু করোনা অতিমারির জন্য বিজেপির এই অভিযানে অনুমতি দেয়নি প্রশাসন। প্রশাসনেত তরফে জানিয়ে দেওয়া হয়েছে, করোনা পরিস্থিতিতে কোনওভাবেই জমায়েত করা যাবে না।

অনুমতি না পেলেও পুরসভা অভিযান হবেই বলে জানিয়েছে বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রবিবার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে বলেন, নির্দিষ্ট সময়ে মিছিল হবেই। এছাড়াও রাজ্যে করোনার বিধিনিষেধ ঠিক করে মানা হচ্ছে না বলে অভিযোগ করে দিলীপ বলেন, ‘কোথায় মহামারি আইন? সব তো স্বাভাবিক। রাস্তায় গাড়িঘোড়া চলছে। তৃণমূল থেকে শুরু করে সব রাজনৈতিক দল কর্মসূচি পালন করছে। আমরা করলেই দোষ’!

আরও পড়ুন- ভারতে মুসলিমদের স্থান নেই যারা বলে তারা হিন্দুই নয়, বললেন ভাগবত

 

spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...