Friday, June 5, 2026

নিজের তৈরি রাগ চুরির অভিযোগ তুললেন কবীর সুমন

Date:

Share post:

অসুস্থ কবীর সুমন। বর্তমানে তিনি SSKM হাসপাতালে চিকিৎসাধীন। সেই হাসপাতাল থেকেই গুরুতর অভিযোগ তুললেন কবীর সুমন। হাসপাতাল থেকেই নিজের ফেসবুকে সুমন অভিযোগ তুলেছেন, তাঁর একটি রাগ চুরি করে বেমালুম নিজের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন এক ব্যক্তি।

বছরখানেক আগে ‘আহির বৈরাগী’ নামে একটি রাগ তৈরি করেছিলেন সুমন। সেই রাগই চুরির অভিযোগ তুলেছেন তিনি। অভিযোগ, সুভদ্রকল্যাণ রাণা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সেই ব্যক্তির বিরুদ্ধে ফেসবুকে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন সুমন।

ফেসবুকে তিনি লিখেছেন:-

“দীর্ঘজীবী হোক রাগসঙ্গীত। বছরখানেকেরও আগে আমি আহীর বৈরাগী নামে একটি রাগ তৈরি করে ফেসবুকে সেই রাগের কথা জানিয়েছিলাম। রাগরূপ জেনে এক অচেনা বাঙালি যুবক যোগাযোগ করে জানান তিনি ঐ রাগটি বাজাতে চান। তাঁর সঙ্গে আমার কথা হয়। তিনি শিখে নিয়ে আমায় তবলা তরঙ্গে বাজিয়ে শোনান। তারপর সেই বাহাদুর সুভদ্রকল্যাণ রাণা প্রচার করতে থাকেন যে ঐ রাগটি তাঁরই সৃষ্টি। সেই সঙ্গে তিনি আরও লোক জুটিয়ে ফেসবুকে বাংলা খেয়াল সম্পর্কে আক্রমণ শুরু করেন। এমন ঘটনা তাঁর চেয়ে নামী বঙ্গসন্তান আগেও ঘটিয়েছেন, আরও ঘটবে হয়ত।
আজ, পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের চিকিৎসক সেবক সেবিকে স্বাস্থ্য ব্যবস্থার সহযোগিতায় সেরে উঠছি কলকাতার এস এস কে এম হাসপাতালে
আমি সেরে উঠেই বাংলা খেয়ালের সেবায় ফিরে যাবো। আমার জীবনের আসল কাজ, আমার জীবনের শেষ ব্রত।
আশা করছি সুভদ্রকল্যাণ রাণা হিংসাহানাহানি মিথ্যাচারে নয় সঙ্গীত শিক্ষায় ব্রতী থাকবেন। শিখবেন। মন ভাল রাখবেন। সঙ্গিতসঙ্গ করবেন।
সুরে তালে লয়ে থাকুন।
শান্তি!
৪ জুলাই ২১

এস এস কে এম কলকাতা ”

নিজের এই পোস্টের সঙ্গে একটি স্ক্রিণশটও শেয়ার করেছেন কবীর সুমন।

চিকিৎসক এবং সেবিকাদের সহযোগিতায় দ্রুত সেরে উঠছেন বলে জানিয়েছেন সুমন। আপাতত অনেকটাই সুস্থ তিনি। গলায় ব্যথা কমে গিয়েছে। আর সুস্থ হয়ে উঠেই তিনি বাংলা খেয়ালের সেবায় ফিরে যাবেন বলেও জানিয়েছেন।

 

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...