Wednesday, March 25, 2026

বিজেপির অভিযান : সুবোধ মল্লিক স্কোয়ারে পুলিশের ব্যারিকেড, তৎপরতা তুঙ্গে

Date:

Share post:

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে BJP-র পুরসভা অভিযান। তা নিয়ে পুলিশি তৎপরতা তুঙ্গে। জানা গিয়েছে, প্রথমে সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করার কথা BJP-র নেতা-কর্মীদের। সেখান থেকে মিছিল করে বিজেপির যাওয়ার কথা কলকাতা পুরসভার (KMC) দিকে। ইতিমধ্যেই দুই জায়গাতেই পুলিশে পুলিশে ছয়লাপ।

জানা যাচ্ছে, বিজেপির এই অভিযানে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিলীপ ঘোষ (Dilip Ghosh), সায়ন্তন বসু-সহ বহু নেতা কর্মীরাই থাকবেন।

আরও পড়ুন-বড়সড় দুর্ঘটনা, বর্ধমান স্টেশনের কাছে লাইনচ্যুত রাধিকাপুর এক্সপ্রেস

* সুবোধ মল্লিক স্কোয়ারে দায়িত্বে থাকবেন একজন যুগ্ম-কমিশনার, ২ জন অতিরিক্ত কমিশনার, ৩ জন ডেপুটি কমিশনার।

* তৈরি রাখা হবে ক্যুইক রেসপন্স টিম, HRFS ও জল কামান।

* সুবোধ মল্লিক স্কোয়ারে ব্যারিকেড তৈরির কাজ চলছে। গার্ডরেল বেঁধে ব্যারিকেড তৈরি করা হচ্ছে।

ইতিমধ্যেই কলকাতা পুরসভার আশেপাশের সমস্ত রাস্তায় যানচলাচল বন্ধ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, মিছিল শুরু হওয়ার জায়গা থেকেই মিছিল আটকানোর চেষ্টা করবে পুলিশ।

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...