Thursday, May 7, 2026

বাড়বে বাসের ভাড়া? বাস মালিকদের সঙ্গে আজ বৈঠকে পরিবহন মন্ত্রী

Date:

Share post:

রাজ্যে বাসের ভাড়া কি বাড়বে ?

বেসরকারি বাস মালিকদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে সোমবার দুপুরেই বৈঠকে বসছেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।
প্রসঙ্গত, বাস মালিক সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, পেট্রোল-ডিজেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়াতে হবে বাসের ভাড়া। আজকের বৈঠক পরিবহনমন্ত্রীর কাছে সেই দাবিই আরও একবার তুলবে বাস মালিক সংগঠনগুলি। রাজ্য সরকার বেসরকারি এবং সরকারি বাস চালানোর অনুমতি দিলেও, ডিজেলের বর্ধিত দামের কথা উল্লেখ করে রাস্তায় বাস নামায় নি বেসরকারি বাস মালিকরা৷ মালিকদের বক্তব্য, ভাড়া বৃদ্ধি করা না গেলে বাস চালানো সম্ভব নয়।খরচ তুলতে না পারলে ক্ষতির মুখে পড়তে হবে মালিক পক্ষকেই। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্টবেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন-সহ সব সংগঠনই বাস ভাড়া বাড়ানোর দাবি তুলেছে। জানা গিয়েছে, সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে আজ বাস নামানোর আবেদন করবেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।

Related articles

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...