Wednesday, March 25, 2026

বাড়াবাড়ি করলে পুলিশকে পরিণাম ভুগতে হবে’, পুরসভা অভিযান নিয়ে হুমকি দিলীপ ঘোষের

Date:

Share post:

মেলেনি অনুমতি, তবু বিজেপি অনড় হয়েই পুরসভা অভিযান শুরু করেছে৷ ওদিকে পুলিশও সক্রিয়৷ আর এই পরিস্থিতিতে পুলিশকে সরাসরি হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷

কসবার ভুয়ো টিকাকরণ কাণ্ডে আজ পুরসভা অভিযান করছে বিজেপি। এই অভিযানের পুলিশি অনুমতি নেই। তবুও পিছিয়ে যায়নি বিজেপি। এই অভিযানকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে এবার কার্যত হুমকি দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।তিনি বলেছেন,”আন্দোলন করার জন্য পুলিশের অনুমতির দরকার হয় না। আন্দোলন যাতে ঠিকঠাক হয় সেজন্য পুলিশকে তথ্য দেওয়া হয়েছে। তৃণমূলের জন্য কোনও কোনও আইন নেই, কোর্ট নেই। শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করতে চাইছি। পুলিশের কাজ পুলিশ করবে। পুলিশ যদি চায় বাড়াবাড়ি হোক, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক, তাহলে পুলিশ অনেক কিছু করতে পারে। কিন্তু তার পরিনাম পুলিশকেই ভুগতে হবে।” দিলীপ ঘোষ বলেন,” আমরা বিরোধী দল। আমাদের অধিকার আছে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার। আমরা সেইমতোই আন্দোলন করবো।”

Related articles

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...