Sunday, May 10, 2026

কোবিন্দের কাছে দরবার করে সলিসিটর জেনারেলের অপসারণ দাবি তৃণমূলের 

Date:

Share post:

রাষ্ট্রপতির কাছে দরবার করে সলিসিটর জেনারেলের অপসারণ দাবি করলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendushekhar Ray)। সোমবার, রাইসিনা হিলে দুপুর সাড়ে ১২টা নাগাদ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধিদল। তারপরেই সাংবাদিক বৈঠক করে সুখেন্দুশেখর রায় প্রশ্ন তোলেন, সলিসিটর জেনারেল (SG) তুষার মেহতার (Tushar Mehta) বাড়িতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) যাওয়ার সিসিটিভি ফুটেজ কেন প্রকাশ্যে আনা হচ্ছে না? তা হলে কি কোনওভাবে কারচুপি করা হয়েছে? এদিন রাইসিনায় গিয়ে তুষার মেহতার অপসারণের দাবি করে তৃণমূল প্রতিনিধিদল।

 

দিল্লিতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতার (Tushar Mehta) বাড়ি গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এই বিষয়টিকে নিয়ে সরব হয় রাজ্যের শাসকদল। তুষার মেহতা-শুভেন্দুর ছবি ঘিরে একাধিক প্রশ্ন তোলেন তৃণমূল নেতৃত্ব। নারদ মামলায় সিবিআইয়ের হয়ে লড়ছেন তুষার মেহতা। আর সেই নারদের স্টিং অপারেশেনের ফুটেজেই শুভেন্দুকেও দেখা গিয়েছে। তাহলে কেন ‘অভিযুক্ত’ সলিসিটর জেনারেলের বাড়িতে? প্রশ্ন তোলে তৃণমূল। তুষার মেহতা বিজেপির ‘সিক্রেট জেনারেল’, দেশের ‘সলিসিটার জেনারেল’ নন, কড়া টুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। তিনি বলেন, নিজের দুর্বল যুক্তির সপক্ষে নিজের বাড়িরই সিসিটিভি (Cctv) ফুটেজ এখনও প্রকাশ করতে পারলেন না তুষার মেহতা। যদিও শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের কথা উড়িয়ে দিয়েছেন তুষার মেহতা।

 

এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখার পরে এবার রাষ্ট্রপতির কাছে দরবার করল তৃণমূল প্রতিনিধিদল। বেরিয়ে সুখেন্দুশেখর রায় বলেন, ”সলিসিটর জেনারেলের ব্যাখ্যা আমাদের সন্তোষজনক মনে হয়নি। তাঁর নিজেরই উচিত, পদ ছেড়ে দেওয়া। সেই কারণেই আমরা রাষ্ট্রপতির কাছে গিয়ে তাঁর অপসারণের দাবি জানিয়েছি”।

 

Related articles

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...