Saturday, May 16, 2026

রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর, ৩ মাস পর রাজ্যে হাজারের নীচে দৈনিক সংক্রমণ

Date:

Share post:

রাজ্যবাসীর জন্য কিছুটা স্বস্তির খবর। কমছে সংক্রমণ। এবার দীর্ঘ ৩ মাস পর বাংলায় হাজারের নীচে নামল দৈনিক করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৮৮৫ জন। মৃত্যু হয়েছে ১৮ জনের। পাশাপাশি, সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১ হাজার ৬৯৭ জন।

আজ, সোমবার রাজ্যের স্বাস্থ্য দফতরের সূত্রে এই তথ্য পাওয়া গিয়েছে। এই হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ০৬ হাজার ২৭৯ জন। করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১৭ হাজার ৮১৭। সুস্থ হয়ে গিয়েছেন মোট ১৪ লক্ষ ৭০ হাজার ৫১২ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৭ হাজার ৯৫০ জন।

 

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...