Thursday, May 14, 2026

রংপুরের সুস্বাদু হাড়িভাঙা আম গেলো ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য 

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা

 

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ( Sheikh hasina ) রংপুরের বিখ্যাত ও সুস্বাদু হাড়িভাঙা আম ( Harivanga Mango )পাঠিয়েছেন ত্রিপুরায়। এটি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ( Biplob Kumar ) জন্য উপহার (Presentation) হিসেবে তিনি পাঠিয়েছেন।

সোমবার (০৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর (Akhaura Landport) দিয়ে প্রধানমন্ত্রীর উপহারের ৩০০ কেজি আম পাঠানো হয়।

 

স্থলবন্দর সূত্রে জানা গেছে, সরাসরি রংপুর থেকে পিকআপ ভ্যানে করে আমগুলো আখাউড়া স্থলবন্দরে আনা হয়। ৩০টি কার্টনে করে আসা ৩০০ কেজি আমের সবগুলোই হাড়িভাঙা।

পরে আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনারের (Assistant High Commissioner) কাছে আমগুলো হস্তান্তর করা হয়। তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে আমগুলো পৌঁছে দেবেন।

স্থলবন্দরে আগরতলাস্থল বাংলাদেশ সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর এ উপহার আমরা যথাযথভাবে হস্তান্তর করব। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্যও আম পাঠানো হয়েছে।

এ সময় আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও আগরতলা স্থলবন্দরের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, আখাউড়া শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. আব্দুল হামিদ উপস্থিত ছিলেন।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...