Friday, June 26, 2026

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস, ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি উত্তরবঙ্গেও

Date:

Share post:

আগামী কয়েকদিন সারা দক্ষিণবঙ্গ জুড়ে  বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে উত্তরঙ্গের জেলাগুলিতেও। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরপ্রদেশ থেকে উত্তরবঙ্গ হয়ে অসম পর্যন্ত একটি দীর্ঘ নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে।

আবহাওয়া দফতরের জানিয়েছে, আগামীকাল থেকে টানা কয়েকদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি,পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আকাশ মেঘলা থাকবে।

প্রসঙ্গত, গত সপ্তাহজুড়ে উওরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। এবারও আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহেও আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী  বৃষ্টিপাত হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার,উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে। এরময়াঝেই কমলা সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে। গত কয়েকদিন আগেই বৃষ্টির জের কাটিয়ে ফের বৃষ্টিপাতের পূর্বাভাসের খবর পেয়ে বিপাকে পড়েছেন বাসিন্দারা।

আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ অক্ষরেখার পাশাপাশি রাজ্যে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। তাই এর জেরে রাজ্যে ব্যাপক পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। গত কয়েকদিন ধরেই কলকাতা ও তার সংলগ্ন এলাকাগুলিতে দুপুরের পর থেকে বৃষ্টিপাত হচ্ছে। তবে গরমে রেশ কাটছে না।সেইসঙ্গে মাঝেমাঝেই মুখ ভার থেকছে আকাশেরও। আগামী কিছুদিন আবহাওয়ার পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...