Tuesday, June 23, 2026

মদন মিত্রকে রেস্তোরাঁয় হেনস্থা, ধৃতের ৫ দিনের   পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Date:

Share post:

কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে
রেস্তোরাঁয় হেনস্থার অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। বিধায়কের অভিযোগ, সোমবার ডানলপের রেস্তোরাঁয় তাঁর ওপর চড়াও হয় প্রদীপ দে নামে ওই ব্যক্তি। বিধায়ককে হেনস্থাও করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বরানগর থানার পুলিশ। বামনগাছির বাসিন্দা ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ।

প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, বিধায়কের পূর্ব পরিচিত ওই ব্যক্তি। মঙ্গলবার পুলিশ অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে পেশ করে । আদালত অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

অন্যদিকে, আনন্দপুর থানা এলাকায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, গতকাল রাতের অন্ধকারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলার নেপথ্যে স্থানীয় দুষ্কৃতীরা আছে বলে দাবি তৃণমূলের। কী কারণে হামলা, খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...