Saturday, April 18, 2026

বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাশ বিধানসভায়

Date:

Share post:

বিধানসভায় (Assembly) পাশ হল বিধান পরিষদের গঠনের প্রস্তাব। মঙ্গলবার, ২৬৫ জন বিধায়ক ভোটাভুটিতে অংশ নেন। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৯৬ টি আর বিপক্ষে ৬৯ টি।

নির্বাচনের আগেই ক্ষমতায় আসার পরে বিধান পরিষদ গঠন হবে বলে কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতোই এই পরিষদ গঠন করা হল।

আরও পড়ুন-ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, দেবাঞ্জনের বাড়ি থেকে উদ্ধার “BJP-CBI সংক্রান্ত নথি”!

২০১১ সাল থেকেই বিধান পরিষদ (Legislative Assembly) গঠনের উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। এ নিয়ে দীর্ঘ আলোচনাও হয়েছে। একুশে ক্ষমতায় ফেরার পরই বিধান পরিষদ গঠনের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। জানিয়েছিলেন, প্রথম বিধানসভা অধিবেশনেই এই বিল পেশ করা হবে। কথা রাখলেন মমতা। ১৭ মে মন্ত্রিসভার বৈঠকে বিধান পরিষদ গঠনের সিদ্ধান্ত পাশ হয়। এবার বিধানসভায় প্রস্তাব পাশ করা হল।

 

Related articles

২০২৩-এ পাস হওয়া বিল আনুন: মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার

বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন। তারপরেও বিল আইনে পরিণত হল না ৩ বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই...

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...

কত বড় জাতির নেতা! কাকে কটাক্ষ তৃণমূল সভানেত্রীর

শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কী বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ...

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...