Wednesday, May 6, 2026

বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন ৪ জন, রদবদলের আগেই ইস্তফা দিলেন দেবশ্রী-বাবুল

Date:

Share post:

কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই লক্ষ্যে প্রধানমন্ত্রীর বাসভবনে চলছে বৈঠক। জানা যাচ্ছে, এবারের মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছে একাধিক নতুন মুখ। বিজেপি সূত্রের খবর, বাংলা থেকে হবু মন্ত্রীদের তালিকায় নাম রয়েছে বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর, আলিপুরদুয়ারের সংসদ জন বার্লা, বাঁকুড়ার সংসদ সুভাষ সরকার এবং কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের। অন্যদিকে, ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন বাংলার দুই সাংসদ দেবশ্রী চৌধুরী এবং বাবুল সুপ্রিয়। পাশাপাশি ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং শ্রম মন্ত্রী সন্তোষ গাংওয়ারের মত মন্ত্রীরা। সবমিলিয়ে এখনো পর্যন্ত ১২ জন মন্ত্রী ইস্তফা দিয়েছেন বলে জানা যাচ্ছে।

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, এবার যে চারজন সংসদ বাংলা থেকে মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন তাদের সকলকেই পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেওয়া হতে পারে। পাশাপাশি আগামী বছর যেসকল রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন রয়েছে সেখান থেকেও বেশকিছু নতুন মুখ জায়গা পেতে চলেছে মোদির মন্ত্রিসভায়। সূত্রের খবর, উত্তরপ্রদেশের জালাউন লোকসভা কেন্দ্রের সাংসদ ভানু প্রতাপ বর্মাকে এবার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারেন নরেন্দ্র মোদি। হবু মন্ত্রীরা আজ সন্ধ্যাতেই রাষ্ট্রপতি ভবনে গিয়ে শপথ গ্রহণ করবেন। যদিও নয়া মন্ত্রিসভা নিয়ে এখনো পর্যন্ত মুখে কুলুপ এঁটেছে সব মহলই।

 

Related articles

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...