Tuesday, June 2, 2026

করোনার জেরে জাপানে জারি জরুরি অবস্থা, দর্শকশূন্য স্টেডিয়ামেই অলিম্পিক্স টোকিও-তে

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরই টোকিওতে( Tokyo) বসতে চলেছে অলিম্পিক্সের( Olympics) আসর। কিন্তু শুরু হওয়ার আগেই বিপত্তি। করোনার ( coronar) কারণে ফের জাপানে ( japan) জরুরি অবস্থা জারি করল জাপান সরকার। অলিম্পিক্স শুরু হওয়ার দু’ সপ্তাহ আগে জরুরি অবস্থা জারি হওয়ায়, অলিম্পিক্স আয়োজকরা চিন্তায় পড়েছেন।

জাপান সরকারের স্বাস্থ্য কর্তা এদিন বলেন,”এখন করোনা দ্রুত ছড়িয়ে পড়ছে। খুবই খারাপ অবস্থা। দেশের মানুষকে এই ব্যাপারটা বুঝতে হবে। আগামী দু’মাস এই সময়টা সকলের সতর্ক থাকা প্রয়োজন।”

গতবছরই করোনার কারণে পিছিয়ে দেওয়া হয় অলিম্পিক্স। ঠিক হয় চলতি বছর ২৩ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক্স। তবে তার আগে জাপানে জরুরি অবস্থা জারি হওয়ায় চিন্তা বাড়াচ্ছে আয়োজকদের। তবে জানা যাচ্ছে বড় সিদ্ধান্ত নিতে চলেছে অলিম্পিক্সের আয়োজকেরা। দর্শকশূন্য স্টেডিয়ামেই গেমসের আয়োজন করতে চলেছে তারা। এমনটাই দাবি স্থানীয় সংবাদমাধ্যমের।

আরও পড়ুন:জল্পনার অবসান, দু’বছরের চুক্তিতে পিএসজিতে সই করলেন সার্জিও র‍্যামোস

 

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...