Monday, March 16, 2026

শ্রীলঙ্কার ব্যাটিং কোচের পর এবার করোনায় আক্রান্ত দলের তথ‍্য বিশ্লেষক

Date:

Share post:

শ্রীলঙ্কার( srilanka) ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার (Grant Flower) পর এবার করোনায় আক্রান্ত হলেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের তথ‍্য বিশ্লেষক জি টি নিরোসান( G T Niroshan)। শুক্রবার করোনার রিপোর্ট পজেটিভ আসে তাঁর। ভারতের সঙ্গে ম্যাচ খেলতে নামার আগেই করোনা আতঙ্ক ঘিরে ধরেছে লঙ্কা বাহিনীকে।

ইংল‍্যান্ড থেকে ফেরার তিন দিন পরে করোনায় আক্রান্ত হন ফ্লাওয়ার। এই মুহূর্তে চিকিৎসকদের তত্ত্বাবধানে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। মৃদু উপসর্গও রয়েছে ফ্লাওয়ারের। ফ্লাওয়ারের পরে আক্রান্ত হলেন দলের তথ্য বিশ্লেষক। দ্বিতীয় কোভিড টেস্টের রেজাল্টে এই দু’জনের এখনও পর্যন্ত পজিটিভ বেরিয়েছে। তবে দলীয় সূত্রের খবর, শ্রীলঙ্কার এই দুই সদস্য করোনা আক্রান্ত হলেও তার প্রভাব দলের উপর নতুন করে পড়বে না।

১৩ জুলাই থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। শ্রীলঙ্কায় তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-২০ ম‍্যাচ খেলবে শিখর ধাওয়ানরা। তবে যেভাবে শ্রীলঙ্কা শিবিরে একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছেন, সেই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সকলেই।

আরও পড়ুন:টি-২০ ক্রিকেটে দ্বিশতরান করে রেকর্ড গড়লেন সুবোধ ভাটি

 

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...