Tuesday, June 23, 2026

টি-২০ ক্রিকেটে দ্বিশতরান করে রেকর্ড গড়লেন সুবোধ ভাটি

Date:

Share post:

প্রথম ভারতীয় ব‍্যাটসম‍্যান হিসেবে টি-২০ ক্রিকেটে দ্বিশতরান করে অনন্য নজির গড়লেন দিল্লির সুবোধ ভাটি( subodh bhati)। টি-২০ ক্রিকেট ইতিহাসেও বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে নজির গড়লেন তিনি। ৭৯ বলে ২০৫ রান করেন সুবোধ।

এদিন দিল্লি একাদশের হয়ে ওপেন করতে নেমেছিলেন সুবোধ। এই অলরাউন্ডার তাঁর ২০৫ রানের ইনিংস সাজান ১৭ টি চার ও ১৭ টি ছয় দিয়ে। সুবোধের যা রেকর্ড তা আন্তর্জাতিক ক্রিকেট বা আইপিএলের কোনও ব্যাটসম্যানের নেই। টি-২০ আন্তর্জাতিকে ব্যক্তিগত সবচেয়ে বেশি রানের রেকর্ড আছে অ্যারন ফিঞ্চের দখলে। ১৭২ রান করেছিলেন তিনি। আইপিএলে সবচেয়ে বেশি রান ক্রিস গেলের। ১৭৫ রান করেছিলেন তিনি। এদিন এই দুই তারকা ক্রিকেটারকে ছাপিয়ে গেলেন সুবোধ।

৩০ বছরের দিল্লি ব্যাটসম্যান রাজ্যের হয়ে খেলেছেন ৮ টি প্রথম শ্রেণী ম‍্যাচ, ২৪টি লিস্ট-এ এবং ৩৯টি টি-২০ ম্যাচ। সবমিলিয়ে তাঁর রানসংখ্যা ৩৯৯। প্রথম শ্রেণি, লিস্ট-এ এবং টি-২০ ক্রিকেটে সুবোধের মোট উইকেট সংখ্যা ১০৩টি।

আরও পড়ুন:ধোনির ‘সাত’ নম্বর জার্সি তুলে রাখা উচিত বিসিসিআইয়ের, বললেন সাবা করিম

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...