Tuesday, June 9, 2026

নতুন তথ্য-প্রযুক্তি আইনের সব মামলার স্থানান্তর নিয়ে ১৬ জুলাই সুপ্রিম কোর্টে শুনানি

Date:

Share post:

নতুন তথ্য-প্রযুক্তি আইন নিয়ে দেশের বিভিন্ন হাইকোর্টে সংবিধানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে অনেকগুলি মামলা চলছে। সব মামলাগুলিকে সুপ্রিম কোর্টে স্থানান্তরিত করার জন্য দেশের শীর্ষ আদালতের কাছে আবেদন করেছিল কেন্দ্র। সুপ্রিম কোর্ট শুক্রবার জানিয়ে দিল ১৬ জুলাই এই বিষয়ে শুনানি হবে।

বিচারপতি এএম খানউলিকর ও বিচারপতি সঞ্জীব খান্না শুক্রবার জানিয়েছেন, ‘রেগুলেটিং ওভার দ্য টপ’(ওটিটি) সংক্রান্ত একটি মুলতুবি মামলার সঙ্গে এই বিষয়েও ১৬ জুলাই শুনানি হবে।’ দুই বিচারপতিরযৌথ বেঞ্চ এদিন বলেছে, ‘আমরা কেন্দ্রের আবেদনের সঙ্গে স্পেশাল লিভ পিটিশন (এসএলপি) জুড়ে দেব।’
মার্চ মাসে ওটিটি প্ল্যাটফর্মগুলি নিয়ন্ত্রণের বিষয়ে হাইকোর্টে আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এসএলপি জারি করেছিল। সলিসিটর জোরেল তুষার মেহতা এই বিষয়ে হাইকোর্টের মুলতুবি মামলাগুলি স্থগিত রাখার অনুরোধ জানালে, সুপ্রিম কোর্টের দুই সদস্যের বেঞ্চ বলে, ‍আমরা শুধু একটার সঙ্গে অন্যটিকে জুড়ে দিচ্ছি। এই নিয়ে কেন্দ্রীয় সরকার হস্তান্তর আবেদন গত মঙ্গলবার পেস করেছে অ্যাপেক্স কোর্টে।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...