Saturday, April 4, 2026

আদালতে গরহাজির, বিয়ের অনুষ্ঠানে নাচ ‘অসুস্থ’ বিজেপি সাংসদের

Date:

Share post:

কিছুদিন আগে দিব্যি বাস্কেটবল খেলতে দেখা গিয়েছিল তাঁকে। এবার বিয়ের অনুষ্ঠানে নাচতে দেখা গেল ‘অসুস্থ’ প্রজ্ঞা ঠাকুরকে (Pragya Thakur)। বিজেপি সাংসদের সেই নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

অসুস্থতার কারণে মালেগাঁও বিস্ফোরণ মামলায় আদালতে হাজিরা দেননি বিজেপি সাংসদ। এর মধ্যে ভাইরাল হয়ে যায় তাঁর নাচের ভিডিও। সম্প্রতি ভোপালে নিজের বাড়িতে অত্যন্ত দরিদ্র পরিবারের দুই তরুণীর বিয়ের আয়োজন করেন প্রজ্ঞা (Pragya Thakur)। সেই বিয়ের অনুষ্ঠানে জমিয়ে নাচ করতে দেখা যায় প্রজ্ঞা ঠাকুরকে। অতিথিদের সঙ্গতও দিতে বলছেন। যদিও প্রজ্ঞার নাচ ভালো লাগেনি কংগ্রেসের। কংগ্রেসের মুখপাত্র নরেন্দ্র সালুজা খোঁচা মেরে বলেন, ‘যখনই আমরা ভোপালের সাংসদকে বাস্কেটবল খেলতে দেখি, কারও সাহায্য ছাড়া হাঁটতে দেখি এবং খুশিতে নাচতে দেখি, এটা কি আমাদের আনন্দ দেয়?’

কয়েক দিন আগেই ভাইরাল হয় প্রজ্ঞার বাস্কেটবল খেলার ভিডিয়ো। তাতে দেখা যায়, হুইলচেয়ার ছেড়ে তিনি খেলছেন। সে বারও প্রজ্ঞার ভিডিও টুইট করে সালুজা লেখেন, ‘আমরা ভোপালের সাংসদ প্রজ্ঞাকে ঠাকুরকে হুইলচেয়ারে দেখেছি। কিন্তু, আজ তাঁকে ভোপাল স্টেডিয়ামে বাস্কেটবল খেলতে দেখে খুব খুশি হলাম। এত দিন আমরা জানতাম যে, আঘাতের কারণে তিনি হাঁটতে বা ভাল করে দাঁড়াতে পারতেন না। ঈশ্বর তাঁকে সর্বদা সুস্থ রাখুন।’

আরও পড়ুন- বিরোধী দল থেকেই পিএসির চেয়ারম্যান হন, এক্ষেত্রে কেন ব্যতিক্রম, প্রশ্ন শুভেন্দুর

 

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...