Thursday, June 25, 2026

ভাইরাল ‘বাবাকে বলো’: নিরাপত্তাকর্মীর পরিচয়ে নিজেই কথা বলে ফেললেন শিশির!

Date:

Share post:

আচমকা নেটমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে ‘বাবাকে বলো’৷ কাঁথির সাংসদ বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারীর (Sisir Adhikari) ছবি ও ফোন নম্বর দিয়ে এই মিম ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাই দেখে এক সাংবাদিক ফোন করেছিলেন নম্বরে। ফোনটি ধরেন এক ব্যক্তি। কণ্ঠস্বরটি বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারীর মতো হলেও সেই ব্যক্তি নিজের পরিচয় দেন শিশিরবাবুর নিরাপত্তারক্ষী বলে। কিন্তু কথা বলতে বলতে উত্তেজনার বশে তিনি বলে ফেলেন, তিনিই শিশির অধিকারী। পরে অবশ্য নিজের নাম তিনি বলেছেন ইমরান আলি।

এই ‘বাবাকে বলো’ নিয়ে ফোনের ওপারের ব্যক্তি যে বেজায় ক্ষুব্ধ তা তাঁর কথা থেকেই বোঝা গিয়েছে। এমন ভাষা তিনি প্রয়োগ করেছেন, যা ছাপার অযোগ্য। যদিও এই অডিও ক্লিপটির সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’। তবে এই অডিও ক্লিপটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

প্রথম থেকেই নিজেকে নিরাপত্তারক্ষী বলে পরিচয় দেওয়া এই ব্যক্তি ‘বাবাকে বলো’ বিষয়টি একটি প্রতারণা বলে দাবি করতে থাকেন। এটি তৃণমূলের কারসাজি বলেও তাঁর অভিযোগ। আর এখানেই তিনি বলে ফেলেন, “আমার আর শুভেন্দুর ছবি দিয়ে এসব করছে”। আরে, এই যে উনি বললেন, উনি শিশিরবাবুর নিরাপত্তারক্ষী; তাহলে! প্রশ্ন আরও আছে।

এখন প্রশ্ন হল, এই ব্যক্তি যদি শিশিরবাবুর নিরাপত্তারক্ষীই হয়ে থাকেন, তাহলে বিজেপি বা অধিকারী পরিবার এই ‘বাবাকে বলো’ নিয়ে কী করবে সে বিষয়ে তিনি বলার কে? এ নিয়ে তাঁর এত উষ্মা কীসের? তাঁদের হয়ে তিনি গলা ফাটাচ্ছেন কী হিসেবে? আর তিনি যদি শিশিরবাবুরই কথা বলে থাকেন, তাহলে একজন সাংবাদিকের কাছে নিজের পরিচয় গোপন করে কথা বললেন কেন তিনি?

রাজনৈতিক মহলের খবর, ‘বাবাকে বলো’ নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি। বিভিন্ন ধরনের মিম ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই পারদ চড়ছে কাঁথির অধিকারী পরিবারের। তাহলে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করছেন না কেন? এই বিষয়ে অবশ্য ফোনে নিজেকে শিশিরবাবুর নিরাপত্তারক্ষী বলে পরিচয় দেওয়া ব্যক্তি জানান, “এ সমস্ত তৃণমূলের কারসাজি”। এমনকী, কার কারসাজি সেটাও তিনি জানেন। কিন্তু তাঁর নাম তিনি বলেননি। তাঁর উদ্দেশ্যে একটি ছাপার অযোগ্য ভাষায় গালাগালি তিনি দেন। এ বিষয়ে পুলিশে অভিযোগ জানানো হবে কিনা এই সেটা অবশ্য স্পষ্ট করেননি তিনি।

আরও পড়ুন- এবার মেডিক্যাল কলেজে ভর্তি করার নামে ১২ লক্ষ টাকার প্রতারণা, পুলিশের জালে ২

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...