Thursday, June 25, 2026

নন্দীগ্রামের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ খুনে মূল অভিযুক্ত শুভেন্দু “ঘনিষ্ঠ” গোবিন্দ গ্রেফতার

Date:

Share post:

ফের চরম অস্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা (Leader of Opposition) শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary) তাঁর ঘনিষ্ঠ সঙ্গীদের বিরুদ্ধে একের পর এক ফৌজদারি মামলা। এবং অভিযোগের ভিত্তিতে গ্রেফতার একের পর এক নেতা। এবার গ্রেফতার নন্দীগ্রামের (Nandigram) তৃণমূল (TMC) নেতা রবীন্দ্রনাথ মান্না (Rabindranatha Manna) খুনে মূল অভিযুক্ত বিজেপি (BJP) নেতা গোবিন্দ দাস (Govinda Das)। গা ঢাকা দিয়ে থাকা গোবিন্দকে প্রায় তিন মাস পর গ্রেফতার করল সিআইডি (CID). যিনি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতা বলেই পরিচিত। এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলা-সহ নন্দীগ্রাম এলাকায়।

উল্লেখ্য গত ২৭ মার্চ নন্দীগ্রামের বলরামপুরে খুন হন তৃণমূলের সক্রিয় নেতা রবীন্দ্রনাথ মান্না। ভোটের সময় ওই খুন নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রামের রাজনীতি। ওই খুনের ঘটনার পর রবীন্দ্রনাথের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)। মমতা সেদিনই জানিয়ে ছিলেন, রবীন্দ্রনাথ মান্নার খুনের সঠিক তদন্ত হবে।

তদন্ত নেমে ওই খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করে সিআইডি। তবে মূল অভিযুক্ত রাধা গোবিন্দ দাস এতদিন অধরাই ছিল। গোপন সূত্রে খবর পেয়ে এদিন হেঁড়িয়া থেকে রাধাগোবিন্দকে ওরফে মিঠুনকে গ্রেফতার করে সিআইডি। বছর ২৬-এর রাধাগোবিন্দর বাড়ি নন্দীগ্রামের বয়ালে। এদিন হলদিয়া আদালতে তোলা হলে অভিযুক্তকে ১০দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুন- ভাইরাল ‘বাবাকে বলো’: নিরাপত্তাকর্মীর পরিচয়ে নিজেই কথা বলে ফেললেন শিশির!

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...