Saturday, April 4, 2026

৩দিন ধরে মৃতদেহের সঙ্গে বসবাস, ধৃত রুমমেটই কি মৃত্যুর জন্য দায়ী?

Date:

Share post:

তিনদিন ধরে মৃতদেহের সঙ্গে বসবাসের অভিযোগ উঠল এক মাদকাসক্ত (Drug Addicted) যুবকের বিরুদ্ধে। শনিবার সকালে শিলিগুড়ির (Siliguri) বাগডোগরার ভুজিয়াপানি গোয়ালাবস্তি এলাকার ঘটনা। পুলিশ (Police) দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দেহের সঙ্গে বসবাসকারী যুবককে গ্রেফতার করে জেরা শুরু হয়েছে। পুলিশ সূত্রে, মৃত যুবককে খুন করা হয়েছে নাকি নেশার ঘোরেই মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের (Post-mortem) জন্য দেহ পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই ঘর থেকে দুদিন ধরে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। শনিবার সকালে অতিষ্ঠ হয়ে বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ঘরে মৃতদেহ দেখতে পান। সেখানে আরেক যুবক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। বাসিন্দাদের অভিযোগ, এলাকায় নেশার কারবারও চলছে। মৃত যুবক এলাকার বাসিন্দা নন বলে স্থানীয় সূত্রে খবর। তবে, যে বাড়িতে ঘটনাটি ঘটছে সেটি স্থানীয় যুবকের। তাঁকে পুলিশ গ্রেফতার করেছে।

আরও পড়ুন:ফের যোগীরাজ্যে দলিত যুবককে বেধড়ক মার, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...