Thursday, May 14, 2026

বেলঘরিয়ার পর এবার তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি পানিহাটিতে

Date:

Share post:

বেলঘরিয়ার পর একবার তৃণমূলের পার্টি অফিস(TMC Party office) লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটলো পানিহাটিতে(Panihati)। শনিবার রাতে পানিহাটির বিবিবাগান দলীয় কার্যালয়ে অনুগামীদের সঙ্গে বসেছিলেন ১৩ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর জয়ন্ত দাস(jayanta Das)। তখনই বাইকে করে বেশ কিছু দুষ্কৃতী এসে বোমা ছোড়ে তৃণমূলের দলীয় কার্যালয় লক্ষ্য করে। যদিও এই হামলায় কোনরকম হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে জনা ছয়েক দুষ্কৃতী পার্টি অফিসের সামনে এসে অন্তত পাঁচটি বোমা মেরে চম্পট দেয়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের শনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ। শনিবার রাতেই গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান খড়দহ থানার পুলিশ। তৃণমূলের অভিযোগ পরিকল্পনামাফিক প্রাক্তন পৌর পিতাকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। বোমাবাজির ঘটনায় বিজেপির হাত রয়েছে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন:বেলাগাম পেট্রোপণ্যের দামবৃদ্ধি , প্রতিবাদে আজও বিক্ষোভ তৃণমূলের

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একের পর এক দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছে পানিহাটি, সোদপুর বেলঘরিয়াতে। সম্প্রতি বেলঘরিয়ায় তৃণমূল কার্যালয় লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এবার পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটল পানিহাটিতে।

 

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...