Friday, June 19, 2026

গভীর রাতে দিল্লি থেকে গ্রেফতার হাওড়ার ভুয়ো CBI অফিসার শুভদীপ

Date:

Share post:

অবশেষে পুলিশের জালে ভুয়ো CBI অফিসার (Fake CBI Officer). রবিবার গভীর রাতে দিল্লি (Delhi) থেকে গ্রেফতার করা হয় শুভদীপ বন্দ্যোপাধ্যায় (Subhadeep Banerjee) নামও হাওড়ার (Howrah) বাসিন্দা ওই প্রতারককে। দিল্লির একটি বিলাসবহু অভিজাত পাঁচতারা হোটেল থেকে জগাছা থানার পুলিশ (Jagacha PS) গ্রেফতার করে ভুয়ো CBI অফিসার শুভদীপকে।

ভুয়ো CBI অফিসার পরিচয় দিয়ে শুভদীপ বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রতারণার ঘটনা ঘটিয়েছে। বিহারের একটি বড়সড় প্রতারণা চক্রের খপ্পরে পড়েছিল শুভদীপ। CBI অফিসারের নাম ভাঙিয়ে সরকারি চাকরি দেওয়ার নাম করে টাকা হাতানো থেকে শুরু করে নানা ধরণের কু-কর্ম করেছে সে।

এমনকী জাল অফিসারের পরিচয় দিয়ে বিয়েও করেছিল এই ভুয়ো CBI অফিসার। তাঁর স্ত্রীর থানায় অভিযোগের ভিত্তিতেই সর্বপ্রথম জালিয়াতের কর্মকাণ্ড ফাঁস হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে।

ভুয়ো CBI শুভদীপ নিজে মুখে তার কুকীর্তির কথা স্বীকার করে সংবাদ মাধ্যমে। সে জানায়, ”আমি বড় ভুল করে ফেলেছি। এখন আর কারও কাছে CBI অফিসারের পরিচয় ব্যবহার করি না। বর্তমানে একটি বেসরকারি সংস্থায় কাজ করি।”

এরপর অভিযুক্ত শুভদীপের মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে পুলিশ। দেখা যায় সে দিল্লিতে গা ঢাকা দিয়ে রয়েছে। গতকাল, রবিবার দুপুরেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় হাওড়া সিটি পুলিশের জগাছা থানার একটি বিশেষ টিম। অবশেষে দিল্লির পাঁচতারা হোটেল থেকে হাতেনাতে ধরা হয় ভুয়ো CBI শুভদীপকে।

আরও পড়ুন:সালকিয়ায় তুলোর গুদামে আগুন, ভস্মীভূত গোডাউন

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...