Wednesday, May 13, 2026

হারের জ্বালা মেটাতে মাঠের বাইরে ইতালি সমর্থকদের আক্রমণ ইংরেজদের

Date:

Share post:

ঘরের মাঠে ইউরো ফাইনালে এগিয়ে থেকে ট্রফি জয়ের স্বাদ পায়নি ইংল্যান্ড। অন্যদিকে প্রায় পাঁচ দশক পর ইউরোপ সেরার শিরোপা উঠলো ইতালিয়ানদের মুকুটে। আর ঘরে এসে মুখের গ্রাস কেড়ে নেওয়া একেবারেই মেনে নিতে পারলেন না ইংরেজ সমর্থকরা। তাই ফাইনালে ইতালির কাছে পরাজয়ের পর চরম বিশৃঙ্খলা তৈরি হল ওয়েম্বলি স্টেডিয়ামের বাইরে। যেখানে ইংরেজদের আক্রোশের শিকার হয়েছেন ইতালিয়ান সমর্থকরা।

ইউরো কাপের ফাইনালের পর এমন একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, এক ইংরেজ সমর্থকের ঘুষির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ছেন এক ইতালীয়। আবার একজনকে মাটিতে ফেলে লাথি মারতে থাকেন কয়েকজন। একজন ইংরেজ আবার বিয়ারের গ্লাসও ছুড়ে মারছেন প্রতিপক্ষ সমর্থকের দিকে।

এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিও-তে দেখা গিয়েছে, পুলিশের ব্যারিকেড টপকে ইংরেজ সমর্থকরা স্টেডিয়ামের দিকে আসার চেষ্টা করছেন। তার জেরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় সমর্থকদের।

এই ঘটনার পর দাবি, ইতালীয়দের দাবি, ইংরেজ সমর্থকেরা কেবল শারীরিক আঘাতই করেনই, ইতালির জাতীয় পতাকাকেও অপমান করা হয়েছে। প্রচুর জাতিগত নির্যাতনও সহ্য করতে হয়েছে তাঁদের।

 

Related articles

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...