Saturday, May 23, 2026

বর্ধমানে প্রকাশ্যে আদি-নব্যের দ্বন্দ্ব, ফের দলীয় বিক্ষোভের মুখে দিলীপ

Date:

Share post:

নাড্ডার কাছে দলীয় শৃঙ্খলা নিয়ে অভিযোগ জানানোর পরেই দিনই প্রকাশ্যে বিজেপির (Bjp) আদি-নব্যের দ্বন্দ্ব। ফের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মঙ্গলবার, বর্ধমান শহরে জেলা কার্যালয়ে যান বিজেপির রাজ্য সভাপতি। অভিযোগ, সেই সভায় ঢুকতে অনেককে বাধা দেওয়ার দেওয়া হয়। নিজেকে বিজেপি যুব মোর্চার জেলা সহ-সভাপতি বলে দাবি করে সভায় ঢুকতে যান ইন্দ্রনীল গোস্বামী নামে এক ব্যক্তি। বাধা দেওয়ায় চিৎকার করে প্রতিবাদ জানান তিনি। বিজেপি নেতা বলে দাবি করা ইন্দ্রনীল গোস্বামীর (Indranil Ghoswami) অভিযোগ, পুরনো কর্মীদের পরিবর্তে দলে এখন সুযোগ সন্ধানীদের কদর বেশি। তোলাবাজদের নিয়ে দল চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ নিয়ে মুহূর্তে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

ওই বিক্ষুব্ধ ইন্দ্রনীল গোস্বামী আরএসএসের দীর্ঘদিনের সক্রিয় সদস্য। তাঁর দাবি, খোদ দিলীপ ঘোষ তাঁর বাড়িতে যাতায়াত করতেন। বিক্ষুব্ধ নেতার অভিযোগ, এখন গেরুয়া শিবিরে কিছু ধান্দাবাজ লোক ঢুকে গিয়েছে। এবিষয়ে এখনও দিলীপ ঘোষের প্রতিক্রিয়া মেলেনি।

সোমবার বিকেলেই দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (Jp Nadda) সঙ্গে দেখা করে দলের আদিও নব্যদের মধ্যে দ্বন্দ্বের কথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। দলের শৃঙ্খলা রক্ষা করতে কড়া ব্যবস্থার কথা বলেছেন নাড্ডা। কিন্তু তার 24 ঘণ্টা কাটার আগেই ফের বিজেপির আদি বনাম নব্যের কোন্দল সামনে চলে এলো।

এদিকে ঘটনাকে তীব্র কটাক্ষ করেছেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, বিজেপি একটা যাত্রার দল। ওরা এমন একটা দল যারা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। স্বার্থ মিটে গেলে মানুষকে ভুলে যায়। অনুব্রতর অভিযোগ, স্বয়ং প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেন। কর্মীরাও তো সে ভাষাতেই কথা বলে।

Related articles

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...