Tuesday, June 23, 2026

বাংলা তো বটেই, দিল্লি সহ এবার বেশ কিছু রাজ্যে পালিত হবে ২১শে জুলাই

Date:

Share post:

রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের একবার ক্ষমতায় এসেছে তৃণমূল। তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মমতা ঘোষণা করেছিলেন ২১ জুলাই(21 July) পালিত হবে বিজয় উৎসব। তবে করোনা পরিস্থিতি বাদ সেধেছে। এই অবস্থায় ভার্চুয়ালি শহিদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল(TMC)। তবে শুধু বাংলা নয়, ভার্চুয়ালি হলেও এবার বড় পরিসরে ২১ জুলাই পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আর সেই লক্ষ্যে রাজধানী দিল্লির পাশাপাশি দেশের বেশ কয়েকটি রাজ্যে পালিত হবে এই উৎসব।

এবার ২৭ বছরে পা দিয়েছে তৃণমূলের ২১ জুলাই। জানা যাচ্ছে, ২০২৪ এর লোকসভা নির্বাচনকে নজরে রেখে এবার এই অনুষ্ঠান পালন করা হবে জাতীয় স্তরে। তৃণমূল সূত্রের খবর, দিল্লির সাউথ অ্যাভিনিউতে তৃণমূল পার্টি অফিসের বাইরে এই অনুষ্ঠান পালন করা হবে। যেখানে উপস্থিত থাকবেন তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা। বিশাল জায়ান্ট স্ক্রিন লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনানো হবে সেখানে। আশেপাশে আরও বেশ কয়েকটি রাজ্যে এই অনুষ্ঠান পালন করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:বিধিনিষেধ না মানলে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়ে সব রাজ্যকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

উল্লেখ্য, বাংলা দখলের পর তৃণমূলের পাখির চোখ এখন দিল্লির মসনদ। ২০২৪ এর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে যুদ্ধে নামতে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। ফলে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকে নজর রয়েছে গোটা দেশের রাজনৈতিক মহলের। অনুমান করা হচ্ছে, এবারের একুশে জুলাই-এর মঞ্চ একদিকে যেমন তৃণমূলের বিজয় দিবস হিসেবে পালিত হতে চলেছে, তেমনি অন্যদিকে মোদি সরকার উৎখাতের ডাক এই মঞ্চ থেকেই দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...