Wednesday, May 13, 2026

ইতিহাস গড়ল আয়ারল্যান্ড, দ্বিতীয় একদিনের ম‍্যাচে প্রোটিয়াদের ৪৩ রানে হারাল তারা

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড( Ireland)। মঙ্গলবার দ্বিতীয় একদিনের ম‍্যাচে প্রোটিয়াদের ৪৩ রানে হারায় তারা। এই প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে হারাল আয়ারল‍্যান্ড। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে তারা।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান করে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের হয়ে দুরন্ত ব‍্যাটিং করেন অ‍্যান্ডি। ১১৭ বলে ১০২ রান করেন তিনি। মারেন ১০টি চার ও দু’টি ছক্কা। ম্যাচের সেরা হন তিনিই। ৭৯ রান করেন হ্যারি টেকটর।

জবাবে ব‍্যাট করতে নেমে ২৪৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ওপেন করতে এসে ৮৪ রান করেন জানেমন মালান। ভ্যান ডার দাসেন করেন ৪৯ রান। আয়ারল্যান্ডের হয়ে দু’টি করে উইকেট পান মার্ক এডের, জসুয়া লিটিল ও অ্যান্ডি ম্যাকব্রায়েন।

আরও পড়ুন:ম‍্যাচ গড়াপেটার অভিযোগ উঠল উইম্বলডনে, তদন্তে আন্তর্জাতিক টেনিস সংস্থা

 

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...