Thursday, May 14, 2026

শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে দলকে ঐক্যবদ্ধ করে তোলাই লক্ষ‍্য ধাওয়ানের

Date:

Share post:

১৮ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা (India-srilanka)একদিনের সিরিজ। সেই সফরে ভারতীয় দলে অধিনায়ক হয়েছেন শিখর ধাওয়ান( shikhar dhawan)। নতুন দায়িত্বে উচ্ছসিত গব্বর। একজন অধিনায়কত্ব যা করণীয় তাই এই সিরিজে করতে চান ধাওয়ান। দলকে প্রথম বার আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার আগে দলকে ঐক্যবদ্ধ করে তোলাই লক্ষ্য বাঁ-হাতি ওপেনারের।

এদিন এক সাক্ষাৎকারে ধাওয়ান বলেন,” ভারতীয় দলের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করার মতো বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না। অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব দলকে ঐক্যবদ্ধ করে তোলা। সবাই যেন খোলা মনে খেলার সুযোগ পায়। সেই পরিবেশই তৈরি করা আমার লক্ষ‍্য।”

শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়। দলে রয়েছে একঝাঁক তরুণ ক্রিকেটার। দল নিয়ে আশাবাদী শিখর। আর রাহুল দ্রাবিড়কে কোচ পাওয়া নিয়ে ধাওয়ান বলেন,” রাহুল ভাইয়ের সঙ্গে আমার বোঝাপড়া খুবই ভাল। রঞ্জি ট্রফি খেলার সময় ওর বিরুদ্ধে অভিষেক হয়েছিল আমার। তখন থেকেই আমাদের পরিচয়। ভারতীয় ‘এ’ দলের হয়ে ম্যাচ খেলার সময় আমিই ছিলাম অধিনায়ক আর রাহুল ভাই কোচ। এ বারও বিষয়টি একই রকম। আমাদের মধ‍্যে বোঝাপড়ার সমস্যা হবে না।”

আরও পড়ুন:ভারতীয় দলে করোনার থাবা, আক্রান্ত টিম ইন্ডিয়ার এক ক্রিকেটার

 

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...